সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দায়িত্বশীল ডাক্তার, পাষণ্ড পিতা

০৭ এপ্রিল, ২০২০:
ডা. নাহিদ হাসান রিফাত
মেডিকেল অফিসার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

আমার বাসায় থাকি আমি আর আম্মু। আম্মু ডাবল মেলিগনেন্সির পেশেন্ট। ২০১৫ সালে রেক্টাল আর গত বছর থাইরয়ের ফলিকুলার কার্সিনোমা। রেডিও, কেমো সব ধরনের থেরাপি পেয়ে আম্মু মানসিক আর শারিরীকভাবে অত্যন্ত দুর্বল।

যোয়ানা থাকে তার নানার বাসায়। যখন ওকে দেখতে যাই তখন কলিংবেল চাপলেই ও কিভাবে যেন টের পেয়ে যায় আমি আসছি। দৌড়ে এসে আমার পায়ের উপড় ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ড ধরে সে আমার পা জড়িয়ে রাখে। হসপিটাল থেকে যেতাম বলে হাত না ধুয়ে ওকে কোলে নিতাম না। ও আমার পা জড়িয়ে ধরে রাখতো। বেসিন পর্যন্ত যোয়ানা আমার এক পা ঝুলে থাকতো। এভাবেই ওকে দরজা থেকে বেসিন পর্যন্ত আমাকে নিয়ে যেতে হতো। তারপর যখন তাকে আমি কোলে নিতাম তখন ওর প্রথম প্রশ্ন হতো, ‘আমার জন্য কি এনেছো?’

নাদিয়ার সাথে আমাক কেমন জানি একটা অলিখিত ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ছেলেটা ওর আর মেয়েটা আমার। যোয়ানা আমার হাত জড়িয়ে ধরে ঘুমাতে খুব পছন্দ করে। তার ছোট ছোট পা ঘুমের মাঝে আমার গায়ের উপর তুলে দেয়া অনেক পছন্দের কাজ। এমন অনেক দিন দেখেছি ঘুমের মাঝে যোয়ানা আমার উপর পল্টি খেয়ে একদিক থেকে অন্যদিক চলে যেতো আবার কিভাবে যেন ঠিক ঠিক আমার হাত খুঁজে বের করে জড়িয়ে ধরতো।

করোনার প্রকোপে এখন আর আমার মেয়েটার কাছে যেতে সাহস হয় না। হসপিটাল ডিউটিতে কত্ত অপরিচিত মানুষের কাছাকাছি যেতে হয়। জীবনে কখনো বাজারে যেতে হয়নি, কিন্তু এখন আমি প্রতিনিয়তই বাজার করি। তাই সব সময় নিজেকে অন্য সবার জন্য বিপদজনক মনে হয়। তাই যতটা সম্ভব ফ্যামিলির মানুষ কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি।আম্মু ইমিউন্যুকমপ্রমাইজড তাই আম্মুর কাছ থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করি।

কাল হসপিটাল ডিউটি শেষে যখন দরকারি কিছু জিনিস দিয়ে আসতে গেলাম, তখন দরজা খুলে যোয়ানা যখন দৌড়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে নিলো, তখন চারপাশ থেকে এক সাথে সবাই বলে উঠলো ‘এটা করা যাবে না, যোয়ানা!’ এমনকি তাঁর দৌড় দেখে আমি নিজেও ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। যোয়ানা তখন আমাকে বলে উঠলো-

-কোথা থেকে আসছো, আব্বু?
-হসপিটাল থেকে আসছি বাবা।
-হসপিটালে কি করছো, ইনজিকশন দিছো?
-হুম ইনজিকশন দিছি।
-তুমি আমার সাথে ঘুমতে আসছো আব্বু?
-না বাবা। আমি থাকবো না।

মেয়েটা বার বার তখন মন খারাপ করে আমাকে বলছিলো- ‘আমাকে আদর করো, এখানে থেকে যাও।’ এমনকি যখন চলে আসার জন্য বের হয়ে যাচ্ছিলাম, তখন এই একই কথা বলতে বলে ও গেইট পর্যন্ত চলে আসলো।

এমনকি যখন লিফটেও উঠছিলাম তখনো ও দরজা ধরে দাঁড়িয়ে রইলো। আর যেনো ভাবছিলো, কিভাবে তার পাষণ্ড বাবা ছোট্ট মনটা ভেঙ্গে লিফটের দরজার ওপাশে হারিয়ে যায়!

শুধু একটা কথাই মনে হলো, ডাক্তার না হলে হয়তো এই খারাপ সময়ে ছোট্ট যোয়ানার ছোট্ট মনটা আমার ভাঙ্গা লাগতো না। অন্য সবার মত বাসায় বসে বসে ডাক্তারকে গাল মন্দ করে ফেসবুক গরম করে ফেলা যেতো।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।