মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলেন এক মসজিদের ইমাম

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ১১:৪০ · ২ মিনিটে পড়ুন
নরসিংদীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলেন এক মসজিদের ইমাম
লেখার আকার

৭ এপ্রিল, ২০২০
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে মসজিদের এক ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে উক্ত গ্রামটি লকডাউন করে দেয়া হয়েছে। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা যায়, তিনি নারায়ণগঞ্জের একটি পোষাক কারখানার মসজিদে ইমামতি করতেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি নিজেই ৫ এপ্রিল (রবিবার) ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। সোমবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। পরে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে চিকিৎসক ও নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেলের লোকজন ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তার শারীরিক পরিস্থিতি ভাল। পরে প্রশাসন ডাঙ্গার ইসলামপুর গ্রাম লকডাউন ঘোষণা করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এদিকে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে প্রশাসন ও পুলিশ খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, করোনা পজিটিভ খবর পাওয়ার সেঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তার পরিবারে ৯ জন সদস্য রয়েছে। রাতেই তাকে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়। আর সকালে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। 

এছাড়া পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিআর) পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর বলা যাবে তারা ও করোনায় আক্রান্ত হয়েছেন কিনা।

তিনি আরো বলেন, নরসিংদীতে এখন পর্যন্ত ২০৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তারা সবাই সুস্থ আছেন। আর যাদের মধ্যে জ্বর, ঠাণ্ডা রয়েছে তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা উপজেলাগুলোর মধ্যে নরসিংদী সদরে ৭ জন, পলাশে ১৬ জন, শিবপুরে ৭ জন, মনোহরদীতে ৭ জন, বেলাবতে ৭ জন ও রায়পুরা উপজেলায় ৭ জন। 

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।