প্যাথলজির প্রখ্যাত প্রফেসর এফ. এ. আজিম স্যার আর নেই
প্যাথলজি'র অধ্যাপক এফ. এ. আজিম স্যার আর নেই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ শনিবার সকালেই তিনি বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত তিনি বেশ অসুস্থ ছিলেন । স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্যারের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।