ডাক্তারদের কম্বল ফ্যাক্টরী
অবাক হচ্ছেন! কম্বল ফ্যাক্টরী ডাক্তারদের! হ্যা, এই কম্বল ফ্যাক্টরীটি ডাক্তারদের দ্বারা পরিচালিত, উদ্দেশ্য মানবসেবা। ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র বিতরণ করে আসছে। মূলত বাংলাদেশের দরিদ্র এবং শীতপ্রবণ জেলাগুলো উত্তরাঞ্চলে অবস্থিত। এই জেলাগুলোতেই প্রধানত শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। শীতের সময় এসব অঞ্চলে বসবাসকারী লোকজন জানেন শীতের তীব্রতা কেমন! ২০১৭-১৮ সালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের দিনে ঠাকুরগাঁও জেলায় শীতবস্ত্র বিতরণ…