কক্সবাজার জেলার মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে করোনা সচেতনতা এবং হেলথ ক্যাম্প
প্ল্যাটফর্ম নিউজ, ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার দেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ২২ অক্টোবর অনুষ্ঠিত হল হেল্থ ক্যাম্প। কক্সবাজারের পিএমখালীর জুমছড়ি ঘাটকুলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷ এতে প্রায় ৩০০ জনের ব্লাড গ্রুপ এবং ২০০ জনের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়, ৯০ জনের রেন্ডম ব্লাড স্যুগার মাপা এবং ৩০০ জনকে সার্জিক্যাল…