শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের জন্য মানবিক সাহায্যের আবেদন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ডা. রায়হান রাহাত, কক্সবাজার মেডিকেল কলেজের চতুর্থ প্রজন্মের একজন চিকিৎসক। রেক্টাল কারসিনোমা ডায়াগনোসিস হয় ২০১৮ এর অক্টোবরে। এরপর দুই বছরের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী!

রেডিওথেরাপি -> প্রথম সার্জারি -> প্রথম কেমোথেরাপি -> দ্বিতীয় সার্জারি -> তৃতীয় সার্জারি -> দ্বিতীয় কেমোথেরাপি -> কোভিড পজিটিভ -> চতুর্থ সার্জারি – – –

এখন আবার তৃতীয়বারের মত কেমোথেরাপি লাগবে।
দীর্ঘ ক্লান্তিকর সব দিন, কি প্রচণ্ড শারীরিক কষ্ট আর মানসিক চাপ! তাও ভেঙ্গে পড়েননি তিনি। তিনি তাঁর বাবা মায়ের বড় ছেলে।

ক্যান্সারের চিকিৎসা এমনিতেই ব্যয়বহুল। দুর্ভাগ্য যে উনার ক্ষেত্রে সবই দুই-তিন বার করে লাগছে। কারণ উনার দুইবার রিকারেন্স হয়েছে। দ্বিতীয় রিকারেন্সে বেশ কিছু কম্পলিকেশান হয় (এন্টারোভেসিকেল ফিস্টুলা), সাথে ক্যান্সার কোষ আশেপাশে ছড়িয়ে যায় (লোকাল মেটাস্টেসিস)। ফলে উনাকে চতুর্থবারের মত অত্যন্ত জটিল অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং বর্তমানে আবারো কেমোথেরাপি নিতে হবে।

এই অদম্য ডাক্তারকে জীবন যুদ্ধে জয়ী হতে ও সুস্থ হতে সাহায্য করুন। উনার কেমোথেরাপি এবং বাকি চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কমপক্ষে ১৫-২০ লাখ টাকা প্রয়োজন, পরবর্তী চিকিৎসার ধরণ অনুযায়ী যা আরো বাড়তে পারে। ডা. রায়হানের জীবন বাঁচাতে আপনাদের ভালোবাসার হাত প্রসারিত করুন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

ডা. রায়হানের একাউন্ট নাম্বার-

1) Name: Mohammad Rayhan
Account no: 1451059357
Dutch Bangla Bank Limited
Laldighi Branch, Cox’s Bazar

Nexus pay- 1451050009357

2) Another account: Mohammad Rayhan
Acc. No: 0411340013402
Social Islami Bank Limited
Rampura Branch

3) Account Name: Abdur Rahman (Father of Rayhan)
Acc.no: 0411340002501
Social Islami Bank Limited
Rampura Branch

Bkash- 01705121881 (ডা. প্রভা)
Bkash- 01673791716 (ডা. জাহিন)
Rocket- 016752267533 (ডা. সাকিব

আরেকজন অদম্য চিকিৎসক ডা. ওমর ফারুক, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৬ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বর্তমানে Bilateral femur fracture with pulmonary embolism with lung collapse নিয়ে ঢাকার আজগর আলী মেডিকেলের ICU তে ভর্তি। উনার প্রতিদিন ICU বিল ও অপারেশন খরচ বাবদ আনুমানিক ১০ লক্ষ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাই উনার জন্য দোয়া করবেন এবং নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ: 01680304393 (পিয়াল)
বিকাশ: 01682349889 (জয়)
বিকাশ: 01933299070 (অভি)
বিকাশ: 01673357426 (তানভীর)

রকেট: 019150523106 (জয়)
রকেট: 019332990703 (অভি)

চিকিৎসক সমাজের ভবিষ্যত কাণ্ডারীদের জন্য প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতার প্রয়োজন। এক্ষেত্রে একজন মানুষ হিসেবে এমন পরিস্থিতিতে ব্যাপারটি আমাদের মানবিক আবেদন না ভেবে দায়িত্ব হিসেবে ভেবে সেই দায়িত্ববোধ থেকেই আশা করি সবাই সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবেন।

সবাই উনাদের জন্য দো’আ করবেন এবং যার যার নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।