ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব উদ্বোধন
প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ এবার করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে পিসিআর ল্যাব উদ্বোধন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS) ভবনে গত মঙ্গলবার (৫ মে) ল্যাবটি উদ্বোধন করা হয়। ল্যাবটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান৷ ল্যাবটি উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ আখতারুজ্জামান, CARS…