মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

শমরিতা হাসপাতালে আইসিইউ ভাঙচুর, চিকিৎসক-নার্সের উপর হামলা

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৬ মে ২০২০, ৯:২৭ · ২ মিনিটে পড়ুন
শমরিতা হাসপাতালে আইসিইউ ভাঙচুর, চিকিৎসক-নার্সের উপর হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ৬ মে, ২০২০

গত মঙ্গলবার (৫ মে, ২০২০) সন্ধ্যায় রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসক নার্সের উপর হামলা ও হাসপাতালের আইসিইউ ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। উক্ত ঘটনায় একজন চিকিৎসক ও নার্স আহত হয়েছেন।

সেখানে কর্মরত এক চিকিৎসক জানান, কিছুদিন আগে উক্ত হাসপাতালে এক সিজারের রোগী ভর্তি হয়। রোগীর অপারেশন হয় অন্য হাসপাতালে (মনোয়ার হাসপাতাল)। ওই হাসপাতালে আইসিইউ ব্যবস্থা না থাকার কারণে রোগীকে অন্য হাসপাতালে শিফট করার জন্য বলা হয়। তখন রোগীর স্বজনরা করোনা সন্দেহের কথা বলে শমরিতা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। রোগীর সকল রিপোর্ট দেখে তাকে আইসিইউতে ভর্তি দেয়া হয়।

তিনি জানান, ভর্তির পর থেকেই তারা নানা সময়ে হাসপাতালের স্টাফদের সাথে খারাপ আচরণ করতে থাকে। গতকাল ইফতারে মাত্র ৭মিনিট আগে রোগীর স্বজনরা আইসিইউর ভিতরে ঢুকার চেষ্টা করে তখন তাদের বাঁধা দেওয়া হলে আট দশজন মিলে ত্যাড়ে আসে এবং এক নার্সকে মারধর করতে থাকে। কর্তব্যরত চিকিৎসক এগিয়ে গেলে তাকেও মারধর করে। এছাড়াও আইসিইউর ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, রোগীর স্বজনরা হাসপাতালের কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই রোগীকে সন্ধ্যার মধ্যে বাড়ি নিয়ে যেতে চায় এবং দ্রুত ছাড়পত্র দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিল পরিশোধের কথা বললে আট – দশজন এসে চিকিৎসক ও নার্সের ওপর হামলা করে। এতে এক চিকিৎসক ও এক নার্স আহত হয়।   

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।