মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মে ২০২০, ৩:২৯ · ১ মিনিটে পড়ুন
মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ মে ২০২০, বুধবার:

মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ৩ জন ডাক্তার।

বুধবার জেলার সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট মেডিকেলে ল্যাবের টেস্টে এ রিপোর্ট পাওয়া যায়। একই সাথে সিলেটের আরও ৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেলে ১৮৬ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১২ টি পজিটিভ আসে।

এর আগে, সদর হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বাসার কাজের মহিলার স্বামীর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এ অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চাইলে সিভিল সার্জন জানান, ‘সবার সাথে আলাপ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক/শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।