মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭ জিতলেন বাংলাদেশি চিকিৎসক ডা. উম্মে নাঈমা
২৫ অক্টোবর মিশরের কায়রোতে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্সে প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে ডা. উম্মে নাঈমা "মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭" বিজয়ী ঘোষিত হন। বিশ্বের প্রায় ৫০টি দেশের ৪৫০ জন চিকিৎসক, গবেষক, অধ্যাপক, শিক্ষাবিদ, আফ্রিকার বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে ডা. উম্মে নাঈমা পুরষ্কার হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এক বছর মেয়াদি 'ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার মেডিসিন' কোর্সের…