লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইনটি সেভেন
প্ল্যাটফর্ম নিউজ, ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার ডা. শুভদীপ চন্দ গতকাল গিয়েছিলাম মধুটিলা চার- পাঁচ জন কলিগ মিলে। জামালপুর শেরপুর ব্রিজের উপর দাঁড়িয়ে ব্রহ্মপুত্রকে দেখছিলাম। চর পড়ে গেছে নদীতে। সে চরে আটকে আছে সামান্য পানি। বিন্দুমাত্র স্রোত নেই। নদী যেন চরের সাথে সমঝোতা করে বেঁচে থাকছে! এ ব্রহ্মপুত্র নদ আমাদের প্রতিচ্ছবি। কোথাও ঢেউ নেই। অদ্ভুত জড়তা। এখানে প্রিয় ডিফেন্স 'কোনোদিন করিনি'।…