শিউলীফুল – ডা.আল্ – আফরোজা সুলতানা
প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -১৯ " শিউলীফুল " লেখকঃ ডা.আল্ - আফরোজা সুলতানা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) ২০১১-১২ চশমার কাচ টা আলতো করে ঘসে নিয়ে আবার চোখে পড়লেন জব্বার সাহেব। চারপাশ টা কি আসলেই ঘোলাটে? নাকি চশমার কাচ ঘোলা তা ঠাহর করতে পারছেন না। চোখ পিটপিট করে তাকিয়ে বুঝলেন ঘোলাটে জিনিস গুলো আসলে কুয়াশা। শীত তাহলে চলেই এল! চাদর টা…