শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্বাসে মিলায় ভূত – শাফকাত সিনহা

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -১১

“বিশ্বাসে মিলায় ভূত”

লেখকঃ
শাফকাত সিনহা
রাঙ্গামাটি মেডিকেল কলেজ ।

বছর পাঁচেক আগের কথা। রোজার ঈদে দাদাবাড়িতে ফুপুরাও ছিল আমাদের সাথে। ঈদের পরদিন। গল্প করে আর টিভি দেখেই দিন কেটে গেছে। আকাশটাও মেঘলা। তাই বেরোনোও হয়নি ঘর থেকে। ফুপু সন্ধ্যার একটু আগে বলল কিছু জিনিস লাগবে। আশেপাশে তেমন দোকানপাট নেই। দুএকটা যা আছে সেগুলোও তেমন ভালো না। একমাত্র উপায় বাজারে যাওয়া। খুব দূর নয়। মিনিট পনেরোর পথ। আমি আর সাগর ভাইয়া বেড়িয়ে পড়লাম। সাগর আমার ফুপাতো ভাই, দুবছরের বড়।

অন্ধকার হয়ে এসেছে তখন।কথা বলতে বলতে অবশ্য বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। এ সময় সামনে পড়লো প্রকাণ্ড এক আমগাছ। গাছটার কাণ্ড সোজা,ডালপালাগুলো সমান্তরালে বিস্তৃত হয়ে কেমন একটা ভীতিকর আকৃতি তৈরি করেছে। গাছটাকে নিয়ে অনেক জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামে। সেদিকে তোয়াক্কা না করে হাঁটতে লাগলাম। বাজারে যখন পৌঁছেছি তখন মাগরিবের আজান পড়ে গেছে। দোকান থেকে জিনিসপত্র কিনে চা খেলাম। ততক্ষণে চারদিক অন্ধকার। ভুলে টর্চ ও নিয়ে আসি নি। টর্চের কথা বলতে ভাইয়া বলল, “রাস্তায় তো গাড়ি চলছেই।আর মোবাইলের টর্চ আছে তো।””ভয় পাচ্ছ?” হঠাৎ প্রশ্ন করল সাগর ভাইয়া। আমি বললাম ,”নাহ্”। সাগর ভাইয়া তিনটা চুইংগাম একসাথে মুখে পুরে আমাকে দুটো দিয়ে বলল,”চুইংগাম চিবোলে ভয় করবে না!”

বাড়ির দিকে রওনা হলাম। যত কিছু নিয়েই কথা বলি, গল্প ঠিক জমছিল না। বাড়িঘর পেরিয়ে নির্জন জায়গাটায় চলে এসেছি। আশেপাশে মানুষজন নেই। মোবাইলের চার্জ ও শেষ। অন্ধকারে ধীরে চলত লাগলাম। একটা বাঁশঝাড় পেরিয়ে আমগাছটার সামনে আসতেই রক্ত হিম হয়ে গেল। গাছের মতো লম্বা কী একটা পাঞ্জাবী পরে দাঁড়িয়ে আছে! আমি আর ভাইয়া রীতিমতো কাঁপছি। কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না।ভয়ে গলা শুকিয়ে গেছে। হাঁটতেও পারছি না। দুজন ঠায় দাঁড়িয়ে আছি। এ সময় একটা গাড়ি পাশ দিয়ে দ্রুত চলে গেল। আর তার হেডলাইটের আলোতে যা দেখলাম, ভাবলে এখনো হাসি চেপে রাখতে পারি না। কেউ একজন পেয়ারা গাছে পাঞ্জাবী ঝুলিয়ে রেখে একটু দূরে কী যেন করছিল। আর তার মোবাইলের মৃদু আলোতেই আমাদের সেই ভূতদর্শন হলো।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।