আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি চিকিৎসক সংকটে ব্যাহত কটিয়াদী উপজেলার স্বাস্থ্য সেবা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত হলেও এখনও প্রশাসনিক অনুমোদন হয়নি। তাই কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের চার লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটি ৫০ শয্যার উপজেলা হাসপাতাল, ৪টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং ৪১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। কিন্তু এ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোরও…