মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাতকানিয়ায় স্বল্প খরচে এম্বুলেন্স সেবা চালু করছেন ডা. মোরশেদ আলী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪ · ২ মিনিটে পড়ুন
সাতকানিয়ায় স্বল্প খরচে এম্বুলেন্স সেবা চালু করছেন ডা. মোরশেদ আলী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার 

সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে স্বল্পখরচে এম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছেন ডা. মোরশেদ আলী। ২ সেপ্টেম্বর (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কথা জানান।

ছবিঃ প্রতীকী

গতানুগতিক এম্বুলেন্স সেবা হতে এটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এই এম্বুলেন্স এর মালিকানা থাকবে সাতকানিয়ার জনগণের হাতে। অর্থাৎ জনগণের জন্য এটি হবে “আমার এম্বুলেন্স”। এম্বুলেন্সে প্রাথমিক সুরক্ষা সামগ্রী হিসেবে থাকবে- অক্সিজেন, নেবুলাইজার, সুগার মাপার মেশিন, অগ্নি নির্বাপক ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্র। শুধুমাত্র জ্বালানি ও মেইনটেইনেন্স ব্যয় আদায় করা হবে ব্যবহারকারীর কাছ থেকে। তাই প্রচলিত ভাড়া থেকে অনেক কম টাকায় এটি ব্যবহার করা যাবে বলে জানান ডা. মোরশেদ আলী। এছাড়াও সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অনুদানে সম্পূর্ণ বিনা খরচে এটি একবার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এবং অন্যান্য সময় যথারীতি কম খরচে ব্যবহারের সুযোগ রয়েছে।

সকলের অনুদানে প্রথমে একটি উন্নতমানের এম্বুলেন্স দিয়ে এই সেবা চালু করা হবে, যা পরবর্তীতে চাহিদার ভিত্তিতে সম্প্রসারিত করা হবে।
এ সম্পর্কে ডা. মোরশেদ আলী বলেন,

“যখন রোগী সংকটাপন্ন থাকে এবং প্রতিটি মুহূর্ত মূল্যবান, তখন দ্রুত গতিতে এগিয়ে আসা এম্বুলেন্স আমাদের আশার আলো দেখায়। ধনী, গরীব সবাই যেন এই আশায় বুক বাঁধতে পারে যে আমার একটি এম্বুলেন্স আছে তাই এই উদ্যোগ।”

সকলের সহযোগিতার “আমার এম্বুলেন্স” দ্রুত আলোর মুখ দেখবে বলে আশা রাখেন ডা. মোরশেদ আলী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।