শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. মোরশেদ আলীর উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন লাইন – ৪র্থ উপজেলা রামগড়

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ আগস্ট, ২০২০, শনিবার
চতুর্থ উপজেলা হিসেবে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হল। গত ২৮ আগস্ট (শুক্রবার), ডা. মোরশেদ আলীর উদ্যোগে সামাজিক সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়।

ছবিঃ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মোরশেদ আলী

সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীসহ উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে ডা. মোরশেদ আলী বলেন,

“প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, অক্সিজেনের চাহিদা মেটাতে আমার সংগ্রাম অব্যাহত। যার ধারাবাহিকতায় চতুর্থ উপজেলা হিসেবে রামগড় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপিত হল। প্রত্যন্ত উপজেলার পাহাড়ি জনপদ হলেও, এই হাসপাতাল সব সময় রোগীতে ভর্তি থাকে এবং ৫০ জনের অধিক রোগীই থাকে। সবাই জেনে আশ্চর্য হবেন, করোনার যে ভয়াল ছোবল শুরু হয়েছিল উহান প্রদেশ থেকে, তার ঢেউ আছড়ে পড়েছে এই প্রত্যন্ত পাহাড়ি জনপদেও। আক্রান্ত ৫৫ জন রোগী এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ভর্তি ছিল এবং বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছে। যেহেতু করোনার বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে, তাই এই যুদ্ধ মোকাবেলার জন্য যুদ্ধ সরঞ্জাম হিসেবে প্রয়োজন অক্সিজেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মজুদ আছে, যে পরিমাণ সরবরাহ আছে, তা কোভিড মোকাবেলার সক্ষমতার জন্য এ মুহূর্তে উপযোগী না।”

উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের সামাজিক উদ্যোগে সহায়তা করা সকল ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,

“সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে সামাজিক, মানবিক মানুষগুলো এগিয়ে এসেছে বলেই আজকে আমরা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে এই প্রত্যন্ত উপজেলাগুলোকে কোভিড মোকাবেলায় সম্পূর্ণতা অর্জনে চেষ্টা করে যাচ্ছি। কাজের অংশ হিসেবে এই অক্সিজেন লাইন স্থাপন। আমার এই প্রচেষ্টায় যে মানবিক মানুষগুলো অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ছবিঃ সেন্ট্রাল অক্সিজেন লাইন

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য উপজেলাগুলোয় সাধারণত ১০-১২ টি অক্সিজেন সিলিন্ডার থাকে। একটি সিল্ডিন্ডার দিয়ে ৪-৫ জন রোগীকে, ২-৩ দিন অক্সিজেন দেওয়া যায়। কোভিড-১৯ আক্রান্ত রোগী ছাড়াও যেকোন সঙ্কটাপন্ন রোগীর অক্সিজেন প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে একটি সিলিন্ডার খালি হলে, অক্সিজেন পূর্ণ করতে বিভাগীয় শহরে আসা প্রয়োজন। যার কারণে সব সময় অক্সিজেন সংকট থেকে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয়। মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিতে অসুবিধার সম্মুখীন হন চিকিৎসকরা। সেন্ট্রাল অক্সিজেন লাইন এই অক্সিজেন ঘাটতির অন্যতম সমাধান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন বলেন,

“আজ স্থাপিত হল সেন্ট্রাল অক্সিজেন লাইন। রামগড়ের মানুষ এর সুফল পাবে। আশা করি রামগড়ের কোন রোগীকে অক্সিজেন সঙ্কটের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে না। প্রসব পরবর্তী কোন মায়ের শ্বাসকষ্ট হলে আমরা যথাযথ সেবা দিতে পারবো।”

তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মোরশেদ আলী, তাঁর সামাজিক সহায়তায় অংশগ্রহণকারী সকল ব্যক্তি এবং উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

অনুষ্ঠানটির সম্প্রচার লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=3325771490822819&id=100001700018119

ছবিঃ চিকিৎসা সামগ্রী প্রদান

সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের পাশাপাশি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালস অক্সিমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, মাস্ক, হুইলচেয়ার প্রদান করা হয়।

এর আগে ডা. মোরশেদ আলীর উদ্যোগে এবং সামাজিক সহযোগিতায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।