মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

থামছে না চিকিৎসকের উপর হামলা; এবার বাগেরহাটে মারধরের শিকার হলেন দুই চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
থামছে না চিকিৎসকের উপর হামলা; এবার বাগেরহাটে মারধরের শিকার হলেন দুই চিকিৎসক
লেখার আকার

শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দুই চিকিৎসক ও এক চিকিৎসক সহকারীকে মারধর করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার (০২ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সহকারী চন্দন দাসের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ ২০ থেকে ২৫ দুর্বৃত্ত হাসপাতালের জরুরি বিভাগে থাকা চিকিৎসক সহকারী চন্দন দাসকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের সামনে নিয়ে তারা তাকে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ও ডা. রেজোয়ানা মেহজাবিন ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করে হামলাকারীরা। এ সময় তারা উপজেলায় কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

মারধরের শিকার ডা. রেজোয়ানা মেহজাবিন প্রথম আলোকে জানান, “শিমুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে হামলাকারীরা হাসপাতালে এসে তাঁদের মারধর করে। চন্দন দাসকে মারতে দেখে আমি ও জরুরি বিভাগের চিকিৎসক তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে তারা আমাদেরও মারধর করে। হামলায় শিমুলের সঙ্গে দুটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিও অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকে হাসপাতালে ভেতরেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চিকিৎসক সহকারী চন্দন দাস বলেন, “জরুরি বিভাগে রোগীদের সেবা দিচ্ছিলাম। এ সময় আকস্মিক একদল লোক আমাকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে মারধর করতে থাকে। তারা আমার মুঠোফোন ও মানিব্যাগও নিয়ে গেছে।”

জাতীয় দৈনিক প্রথম আলোর বরাতে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বর্তমানে প্রশিক্ষণের জন্য ঢাকায়। হামলার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালে ঢুকে হামলার বিষয়টি সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানা ও সেনাবাহিনীর ক্যাম্পেও অভিযোগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসকদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শিমুল শেখের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় এই বিষয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ করার কথা বললেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।