মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
চিকিৎসা সহায়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ পরামর্শ প্রদানের ব্যবস্থা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ১২:১৭ · ১ মিনিটে পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ পরামর্শ প্রদানের ব্যবস্থা
লেখার আকার

শুক্রবার, ৪ অক্টোবর,২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৫ থেকে ৭ অক্টোবর দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের দল রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত চক্ষু রোগীদের বিশেষ পরামর্শ সেবা প্রদান করবেন।

শুক্রবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনে আহত যেসব চক্ষু রোগীর বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যোগাযোগের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রদত্ত যোগাযোগের নাম্বারগুলো হল – ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলিতে ৪০১ জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯ জন দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এ ছাড়া ২ জনের দুই চোখে ও ৪২ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আন্দোলনে আহত ৫৭৯ জন জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চোখের চিকিৎসা করিয়েছেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।