চট্টগ্রামে চিকিৎসক ও তাদের পরিবারের জন্য নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন
প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ চট্টগ্রামে শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামের সামনে চিকিৎসক এবং তাদের পরিবারের (পিতা, মাতা, স্ত্রী, স্বামী এবং সন্তান) জন্য করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপিত হয়েছে। আজ ১৬ জুন, ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় এই বুথ উদ্বোধন করা হবে। চট্টগ্রাম শাখার বিএমএর উদ্যোগে সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তায় এই মহৎ কার্যক্রম সাধিত হয়েছে।…