মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

৩৬ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত

অংকন বনিকপ্রকাশ: ৪ মে ২০২০, ১০:১৭ · ২ মিনিটে পড়ুন
৩৬ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ৪ মে, ২০২০

বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্ব, অধিকার এবং সুরক্ষা কে সামনে রেখে গতকাল (৩ মে) ৩৬ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ডা. মো. আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডা. আতিকুজ্জামান সমাপ্ত। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ডা. শান মুহাম্মাদ ইরান এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ডা. মো. শামসুল হুদা সরকার সাগর।

জানা যায়, নবনির্বাচিত সভাপতি ডা. মো. আসাদুজ্জামান বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ প্রেষণে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. আতিকুজ্জামান সমাপ্ত, গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন ডা. হারুন-অর-রশিদ জুয়েল, ডা. নিপা নন্দী, ডা. মঈন খন্দকার এবং ডা. রেজওয়ান প্লাবন।

প্রধান নির্বাচন কমিশনার ডা. হারুন -অর-রশিদ জুয়েল বলেন,

“সরকারি চাকুরির দেড় বছরের মাথায় সকলের সহায়তায় একটি পূর্ণাঙ্গ এসোসিয়েশন গঠিত হতে যাচ্ছে দেখে আমরা আনন্দিত, আসলে করোনা পরিস্থিতি সামনে রেখেই সকলের মতামতের প্রেক্ষিতে প্রত্যক্ষ অনলাইন গোপন ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে মোট ৯১% ভোট পড়ে এবং এই এসোসিয়েশন বর্তমান ক্রান্তিলগ্নে খুব জরুরি ছিলো।”

উল্লেখ্য, ডা. আসাদ প্ল্যাটফর্ম কার্যনিবাহী পরিষদের প্রাক্তন সদস্য এবং বর্তমানে কার্যকরী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।