মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চট্টগ্রামে চিকিৎসক ও তাদের পরিবারের জন্য নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৬ জুন ২০২০, ১১:২৭ · ১ মিনিটে পড়ুন
চট্টগ্রামে চিকিৎসক ও তাদের পরিবারের জন্য নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

চট্টগ্রামে শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামের সামনে চিকিৎসক এবং তাদের পরিবারের (পিতা, মাতা, স্ত্রী, স্বামী এবং সন্তান) জন্য করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপিত হয়েছে। আজ ১৬ জুন, ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় এই বুথ উদ্বোধন করা হবে।

চট্টগ্রাম শাখার বিএমএর উদ্যোগে সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তায় এই মহৎ কার্যক্রম সাধিত হয়েছে। এই বুথে প্রতিদিন সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

নমুনা প্রদানের নিয়মাবলি :
নমুনা প্রদানের জন্য আগেরদিন সন্ধ্যা ৬ টার মধ্যে ০১৬৩২২৫৮৪২০ নাম্বারে কল বা মেসেজ এর মাধ্যমে নাম এবং ইমেইল আইডি জানাতে হবে। ফিরতি মেইলে নমুনা সংগ্রহের সময়সহ জানিয়ে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটি পূরন করে নির্দিষ্ট সময়ে নমুনা প্রদানের জন্য উপস্থিত থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।