মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

ডা. রাকিব হত্যায় উত্তাল খুলনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জুন ২০২০, ৫:২১ · ২ মিনিটে পড়ুন
ডা. রাকিব হত্যায় উত্তাল খুলনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭জুন, ২০২০, বুধবার

খুলনায় রোগী মৃত্যুর ঘটনায় গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক চিকিৎসক ডা. আব্দুর রাকিব খানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই রোগীর স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ডা. রাকিব খানের মৃত্যুর ঘটনায় প্রতিবাদের জোয়ারে ভাসছে খুলনা নগরী। খুলনার শহীদ ডা. মিলন চত্বরে আজ ১৭ই জুন দুপুর ১টায় কর্তব্যরত অবস্থায় রোগীর স্বজনদের নির্মম হামলায় নিহত হওয়ার ঘটনায় অবিলম্বে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা উপেক্ষিত থাকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর খুলনা জেলা শাখা।

দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। এই বর্বরোচিত হামলা করে চিকিৎসক হত্যা করার ঘটনায় নিন্দা জ্ঞাপন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে, ডা. রাকিবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার চিকিৎসক সমাজে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে অনেকেই শোক প্রকাশ করছেন। তার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, জনপ্রিয় এই চিকিৎসক গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ দিতেন। দুস্থ-অসহায় মানুষের কাছে তিনি ছিলেন আপনজন। অনেক রোগীকে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়ার কারণে তাকে ‘গরিবের ডাক্তার’ বলা হতো।

ডা. আব্দুর রাকিব খান

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. আব্দুর রাকিব খান স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর আজীবন সদস্য ছিলেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।