বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্থগিত ফাইনাল প্রফ মে’২০ অবিলম্বে গ্রহণের দাবীতে মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন ২০২০, বুধবার

“যুদ্ধের সময় যােদ্ধা নিয়ােগ বন্ধ রাখবেন না” এই প্রতিপাদ্য নিয়ে মেডিকেল কলেজগুলাের মে’২০ এর স্থগিত ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত করবার দাবীতে ১৭ জুন (বুধবার) সকালে বিএমডিসি ভবনের সামনে মানববন্ধন করেন ফাইনাল প্রফ পরীক্ষার্থীবৃন্দ।

সম্প্রতি করোনা মহামারিতে আর সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত মেডিকেল কলেজগুলােও বন্ধ রাখা হয়েছে যার দরুণ আটকে আছে মে’২০ এর সব কয়টি প্রফই। তবে অন্য সব প্রফের তুলনায় ফাইনাল প্রফের বিষয়টি একটু আলাদা। মে’২০ এর প্রফটি মূলত বিগত নভেম্বর ২০১৯ এ ইতোমধ্যেই হয়ে যাওয়া ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষা। অন্য উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থার তুলনায় কম ছুটি, বেশি ক্লাস এবং ৬ মাস অন্তর নিয়মিত পরীক্ষার মাধ্যমে কৃতকার্যদের চিকিৎসক হওয়ার যে ধারা তা বিগত কয়েক বছরই মেডিকেল শিক্ষাব্যবস্থাকে রেখেছে সেশনজটবিহীন এবং হাসপাতালে রােগীদের সেবা প্রদানে ডাক্তার যােগান দেওয়াকে রেখেছে নিরবচ্ছিন্ন। তবে এই করোনাকালীন সময়ে রোগীদের সবচেয়ে দুঃসময়টাতে চিকিৎসক তৈরির এ ধারা ব্যহত হলে শুধু দীর্ঘমেয়াদেই নয়, ইন্টার্ন ডাক্তার সংকট হতে চলেছে অতি আসন্ন।

মেডিকেল কলেজগুলাের তত্ত্বাবধায়ক বিশ্ববিদ্যালয়গুলাে থেকে আসা নােটিশ অনুযায়ী , চলমান করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘােষণা করা হয়েছে ফাইনাল প্রফ। মেডিকেলের নিয়ম অনুসারে ইতােমধ্যেই ৬ মাস পিছিয়ে যাওয়া ২৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত যাদের অন্য প্রফগুলাের মত কারিকুলাম সংশােধন করে এ ঘাটতি পূরণ করে নেওয়ার কোনাে সুযােগ নেই। ঠিক একইভাবে সেপ্টেম্বরের শুরুতেই বিগত বছর পাশ করে যাওয়া ইন্টার্ন ডাক্তারদের ইন্টার্নশিপ শেষ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের নতুন ইন্টার্ন পেতে ফাইনাল প্রফ ব্যতীত আর কোনাে বিকল্প নেই। ফাইনাল প্রফ যেহেতু ক্লিনিক্যাল নির্ভর পরীক্ষা তাই তা অনুষ্ঠিত করার জন্যে অতীব দরকারি হাসপাতাল সারা বাংলাদেশেই করোনাকালীন সময়ে খোলা এবং নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। BSMMU এর নােটিশ অনুযায়ী এই বিপদসংকুল সময়েই Phase – A রেসিডেন্টদের ব্লক এন্ডিং পরীক্ষা পদ্ধতি সংশােধন করে শুধু রিটেন ও SCA এর মাধ্যমে নেওয়া হচ্ছে, পরবর্তী সেশনের ব্লক অনলাইনে নিতে নােটিশ জারি হয়েছে, চলে যাওয়া সময় পুষিয়ে নিতে কারিকুলাম সংক্ষেপের পরিকল্পনা জানানাে হয়েছে।

এই সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সাথে যাবতীয় তথ্য উপাত্তসহ যােগাযােগ করলেও তারা কোনাে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়। উপরন্তু পরবর্তী সেশনগুলাে নিয়ে তাদের ক্রমাগত পরিকল্পনা অব্যাহত দেখে অত্যন্ত দুঃখের সাথে ভাবতে বাধ্য হচ্ছি যে তারা আমাদের সেশন লস ও হাসপাতালে হতে যাওয়া অতি আসন্ন ইন্টার্ন ডাক্তারের এই ঘাটতি পূরণে পদক্ষেপ নিতে যথেষ্ট আন্তরিক নন।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবীতে ১৭ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন পালন করা হবে-
১। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর ঐক্যমত তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্বে এমবিবিএস মে’২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ।
২। চলমান করােনা সংকট মােকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়ােজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণ ।
৩। বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমােদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেলের কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।