মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্ল্যাটফর্ম

দুস্থ পরিবারের মাঝে ‘ইদ-উপহার’ বিতরন করল ‘প্ল্যাটফর্ম সিলেট জোন’

Sarif Sahriarপ্রকাশ: ২৩ মে ২০২০, ১:৫১ · ১ মিনিটে পড়ুন
দুস্থ পরিবারের মাঝে ‘ইদ-উপহার’ বিতরন করল ‘প্ল্যাটফর্ম সিলেট জোন’
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ ২৩ মে, ২০২০, শনিবার

 

করোনার এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের জীবন যাত্রা যেখানে অনেকটাই থমকে গিয়েছে, সেখানে একদম নিম্ন আয়ের মানুষজনের অবস্থা আরও বেগতিক। আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দু-বেলার আহার ঠিকমতো যোগাতে পারছেন না যারা, ইদের দিন যেন তাদের মুখে হাসি থাকে, সে চেষ্টাই করেছে প্ল্যাটফর্ম সিলেট জোনের এ্যাকটিভিস্টরা।

 

আজ শনিবার (২৩ মে) সকাল ১১ টায় সিলেটের  মির্জাজাঙ্গাল এলাকার অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে ‘ইদ-উপহার’ বিতরন করেন তারা।

প্রতিটি ‘ইদ-উপহার’ এর প্যাকেজের মধ্যে ছিলঃ

১. সেমাই

২. চিনি

৩. চাল

৪. ডাল

৫. আলু

৬. পেঁয়াজ

৭. তেল

প্ল্যাটফর্ম সিলেট জোনের এ্যাকটিভিষ্টরা নিজেদের উদ্যোগে এই মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। তারা প্রত্যেকে নিজেদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসেন।

 

সারাদেশব্যাপী মানুষজন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন। আর নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন বিপাকে। চলমান এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই স্বেচ্ছাসেবী মনোভাব এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই উদ্যোগ সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে অনুপ্রেরণা যোগাবে।

 

নিজস্ব প্রতিবেদক/ শরিফ শাহরিয়ার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

হাসপাতালে ঢুকে দুই চিকিৎসককে মারধর: ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ মানবাধিকার কমিশনের

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ গত বুধবার (০২ অক্টোবর) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দুই চিকিৎসক ও এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (প্রস্তাবিতঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) মারধর করে ২০-২৫ জনের একটি দল। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে স্বপ্রণোদিত…

৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

শেবাচিমে চিকিৎসককে হামলা ও প্রাণনাশের হুমকি

শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার শেবাচিম (শের-ই-বাংলা মেডিকেল কলেজ) হাসপাতালে চিকিৎসকদের উপর ন্যাক্কারজনক হামলা ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ইন্টার্ন চিকিৎসক ৪ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে ৪ দফা দাবি মেনে নেয়ার…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।