ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আইসিডিডিআর,বি এর থিসিস ট্রেনিং কোর্স
২৯ অক্টোবর ২০১৯: আগামী ৪, ৫ ও ১২ ডিসেম্বর ২০১৯ আইসিডিডিআর,বি এ অনুষ্ঠিত হতে যাচ্ছে থিসিস/ডিসার্টেশন লেখার একটি ট্রেনিং কোর্স। যেকোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স (এমডি, এমএস, এফসিপিএস, এমফিল ইত্যাদি) এর জন্যেই থিসিস/ডিসার্টেশন লেখা একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। এই থিসিস/ডিসার্টেশন লেখার খুঁটিনাটি নিয়মাবলী শেখানোর লক্ষ্যেই উক্ত ট্রেনিং কোর্সটি আয়োজন করা হচ্ছে। কোর্সের বিষয়বস্তু ১. থিসিস/ডিসার্টেশন কী ২. থিসিস/ডিসার্টেশন পরিকল্পনা ও পরিচালনা…