মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ডাঃ শাহ আলম হত্যাকাণ্ডের এক আসামী গ্রেফতার

Platformপ্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ৯:১৬ · ২ মিনিটে পড়ুন
ডাঃ শাহ আলম হত্যাকাণ্ডের এক আসামী গ্রেফতার
লেখার আকার

২৩ অক্টোবর ২০১৯:

সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকার গরীবের ডাক্তার নামে পরিচিত ডাঃ মোঃ শাহ আলম হত্যাকাণ্ডের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীর জবানে জানা গেল হত্যার লোমহর্ষক বর্ণনা।

গত ১৭ অক্টোবর ২০১৯ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কুমিরা এলাকায় ডাঃ শাহ আলমের পরিত্যক্ত লাশ পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ধারণা করা হয়, আসামীরা ছুরিকাঘাতের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

এই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর ২০১৯ রোজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে হত্যা মামলায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী লেগুনার ড্রাইভার মোঃ ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল। একইসাথে হত্যাকান্ডে ব্যবহৃত ‘বিন মনসুর পরিবহন’ নামক লেগুনাটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা প্রদান করে। সে জানায় গত ১৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার সময় তার সহযোগীরা তাকে ফোন করে তার চালিত লেগুনা নিয়ে ছারার কান্দী এলাকায় যাওয়ার জন্য বলে। উক্ত এলাকায় যাওয়ার পর অন্যান্য আসামীরা গাড়িতে উঠে এবং তারা গাড়িতে যাত্রী নেওয়ার জন্য রাস্তায় গাড়ি চালাতে থাকে। রাত সাড়ে দশটার দিকে ছোট কুমিরা আসার পর একজন যাত্রী গাড়ি থামানোর জন্য সংকেত দিলে তারা গাড়িটি থামিয়ে যাত্রীকে গাড়িতে নেয়। এরপর গাড়িটি কে-বাই নামক জায়গায় গেলে তাদের আরো কিছু সহযোগী গাড়িতে উঠে।

গাড়ি চালাতে চালাতে রয়েল গেইট পর্যন্ত যাওয়ার পর গাড়িতে থাকা ছিনতাইকারী চক্র ডাঃ মোঃ শাহ আলমের কাছ থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডাক্তার মোঃ শাহ আলম টাকা পয়সা ও জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা গাড়িটি নিয়ে কুমিরা ঘাটঘর এলাকায় গিয়ে ভিকটিমের লাশ রাস্তার পাশে ফেলে দেয়। পরবর্তীতে আসামীরা লেগুনাটি নিয়ে সাগরপাড়ে যায় এবং সেখানে লেগুনাটি ও হত্যায় ব্যবহৃত ছুরি ধোলাই করে।

এ ঘটনায় অভিযুক্ত আসামি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এ ফৌজদারি কার্যবিধি-১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হত্যা মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: র‌্যাব-৭, চট্টগ্রাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।