মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

AMIA LEAD এওয়ার্ড পেলেন বাংলাদেশের ডাঃ মাহবুব হোসেইন

Platformপ্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
AMIA LEAD এওয়ার্ড পেলেন বাংলাদেশের ডাঃ মাহবুব হোসেইন
ডাঃ মাহবুব হোসেইন
লেখার আকার

২৫ অক্টোবর ২০১৯:

AMIA বা আমেরিকান মেডিকেল ইনফরমেটিক্স এসোসিয়েশন এর LEAD (Leadership and Education Award Donation) ফান্ডের ২০১৯ সালে সর্বপ্রথম বাঙালী হিসেবে পাবলিক হেলথ বিভাগে এওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ডাঃ মাহবুব হোসেইন।

ডাঃ মাহবুব হোসেইন

এ বছর তার “ট্রেন্ডস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অব হেলথ ডাটা ব্রাঞ্চেস ইন ইউনাইটেড স্টেটস” বিষয়ক রিসার্চটি AMIA কর্তৃক নির্বাচিত হয়। এই রিসার্চ পেপারটি তিনি নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য AMIA এর বার্ষিক সম্মেলনে উপস্থাপনা করবেন।

ইনফরমের্টিক্স শব্দটি বিশ্বের অন্যান্য খাতে ব্যাপক আলোচিত হলেও স্বাস্থ্যখাতে এটি সম্পূর্ন নতুন একটি সংযোজন। হেলথ ইনফরমেটিক্স এর কাজ হল বিশ্বব্যাপী স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করা, সেগুলো সুবিন্যস্তভাবে রেকর্ড করা এবং পরবর্তীতে এই রেকর্ডকৃত তথ্যগুলো বিশ্লেষণ করে স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যবহার করা। আমেরিকান মেডিকেল ইনফরমেটিক্স এসোসিয়েশনের মূল লক্ষ্য হল ইনফরমেটিক্স বিষয়ক জ্ঞান মানুষের জন্য আরও সুলভ করা, স্বাস্থ্যবিভাগে কর্মরত সকল কর্মীদের নিকট তথ্যগুলো পৌছে দেওয়া, ইনফরমেটিক্স বিজ্ঞানে ডাক্তারদের আরও আগ্রহী করে তোলা এবং স্বাস্থ্যবিভাগের বিভিন্ন খাতে গবেষণার হার বাড়ানো। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে AMIA লিডারশীপ এন্ড এডুকেশনাল ডোনেশন (LEAD) ফান্ড গঠন করে। এই ফান্ডের মাধ্যমে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮টি বিভাগে নেতৃস্থানীয় তরুণ রিসার্চারদের এওয়ার্ড প্রদান করা হয়।

ডাঃ মাহবুব হোসেইন খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রী নেন। তিনি এরপর একমাত্র বাঙালী ও সর্বকনিষ্ঠ রিসার্চার হিসেবে “কোপেনহেগেন কন্সেনসাস” এর “ইন্ডিয়া প্রায়োরিটিস পলিসি রিসার্চ প্রোজেক্ট” এ যোগদান করেন। বর্তমানে তিনি আমেরিকার “টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি” তে অধ্যয়নরত আছেন।

স্টাফ রিপোর্টার/ডাঃ মোস্তাফিজুর রহমান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।