মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আইসিডিডিআর,বি এর থিসিস ট্রেনিং কোর্স

Platformপ্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১১:৫৯ · ২ মিনিটে পড়ুন
ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আইসিডিডিআর,বি এর  থিসিস ট্রেনিং কোর্স
লেখার আকার

২৯ অক্টোবর ২০১৯:

আগামী ৪, ৫ ও ১২ ডিসেম্বর ২০১৯ আইসিডিডিআর,বি এ অনুষ্ঠিত হতে যাচ্ছে থিসিস/ডিসার্টেশন লেখার একটি ট্রেনিং কোর্স।

যেকোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্স (এমডি, এমএস, এফসিপিএস, এমফিল ইত্যাদি) এর জন্যেই থিসিস/ডিসার্টেশন লেখা একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। এই থিসিস/ডিসার্টেশন লেখার খুঁটিনাটি নিয়মাবলী শেখানোর লক্ষ্যেই উক্ত ট্রেনিং কোর্সটি আয়োজন করা হচ্ছে।

কোর্সের বিষয়বস্তু
১. থিসিস/ডিসার্টেশন কী
২. থিসিস/ডিসার্টেশন পরিকল্পনা ও পরিচালনা
৩. থিসিস/ডিসার্টেশন লেখা
৪. ক্রিটিকাল রিডিং বনাম ক্রিটিকাল রাইটিং
৫. লিটারেচার রিভিউ
৬. ডেটা ইনপুট ও এনালাইসিস
৭. রেফারেন্সিং স্টাইল ও বিবলিওগ্রাফি
৮. গবেষণা ও প্রকাশনার নীতিমালা
৯. থিসিস/ডিসার্টেশন প্রকাশনা
১০. থিসিস রিভিউ
১১. কমেন্ট ফাইনালাইজেশন

কোর্সের সময়সূচি
৪-৫ ডিসেম্বর ২০১৯: সকাল ০৯.০০ – বিকাল ০৫.০০
১২ ডিসেম্বর ২০১৯: দুপুর ০২.০০ – বিকাল ০৫.০০

অংশগ্রহণকারী
এমডি, এমএস, এমফিল, এফসিপিএস, এমএসসি এবং জীববিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানে মাস্টার্সের শিক্ষার্থী, এমনকি যারা নতুন গবেষণা শুরু করেছেন অথবা প্রপোজাল লেখার পর্যায়ে আছেন, তাদের জন্যেও কোর্সটি খুব উপকারী হবে।

কোর্স ফি
বাংলাদেশি অংশগ্রহণকারী – ৮০০০ টাকা
আন্তর্জাতিক অংশগ্রহণকারী – ৩০০ ইউএসডি
ক্রেডিট/ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অথবা আইসিডিডিআর,বি এ সরাসরি ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করা হলেই কেবল অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

আবেদন
অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইল, এসএমএস বা টেলিফোনের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আবেদনের শেষ তারিখ
২১ নভেম্বর ২০১৮

কোর্স সম্পন্ন করা সাপেক্ষে প্রতিটি অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হবে। বিভিন্ন লেকচার, আলোচনা, দলগত কাজ ও অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞ গবেষকগণ এই ট্রেনিং কোর্সটি পরিচালনা করবেন।

বিস্তারিত: আইসিডিডিআর,বি ট্রেনিং সার্কুলার

প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।