২০১৭-১৮ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস ভর্তি পরীক্ষা ৬ই অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সচিবালয়ে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে…