মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিএসএমএমইউ তে চালু হচ্ছে স্পাইনাল নিউরোসার্জারী এবং স্কিল ল্যাব বিভাগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ আগস্ট ২০১৭, ১:২০ · ১ মিনিটে পড়ুন
বিএসএমএমইউ তে চালু হচ্ছে স্পাইনাল নিউরোসার্জারী এবং স্কিল ল্যাব বিভাগ
লেখার আকার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শীঘ্রই চালু হচ্ছে স্পাইনাল নিউরোসার্জারী এবং স্কিল ল্যাব বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এলায়েড সায়েন্সেস অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলের বিএসএমএমইউ সার্জারী অনুষদের ডীন, নিউরোসার্জারী বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং নিউরোসার্জারী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ এর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
উপাচার্য বলেন রোগীর চাহিদা অনুযায়ী আরব উন্নত সেবা প্রদান ও সংশ্লীষ্ট চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য আলাদাভাবে স্পাইনাল নিউরোসার্জারী বিভাগ ও স্কিল ল্যাব চালু করা হচ্ছে।স্কিল ল্যাবে সংশ্লিষ্ট চিকিৎসকরা হাতে কলমে প্রশিক্ষন নিতে পারবেন।

নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যেগে আয়োজিত ‘ক্যাডাবারিক ওয়ার্কশপ ও বেসিক স্পাইন কোর্স ২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠানে ১২০ জন নিউরোসার্জনকে স্পাইনাল সার্জারীতে হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয়।গুরুত্বপূর্ন এই ওয়ার্কশপে প্রশিক্ষন দেন ভারতের বিখ্যাত নিউরোসার্জন ডা. সুধীর দুবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।