এন্টিবায়োটিক সচেতনতাঃ আমাদের মৃত্যু আমরাই ডেকে আনছি না তো?
১.ইন্টার্ণীর পরপর অভিজাত পাড়ার এক প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে চাকরী শুরু করলাম। চাকরীটা আমার না করলেও হত, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু যেহেতু বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, এমন সময় বেকার থাকাটা শোভন দেখায় না। সে যাই হোক, প্রাইভেট হাসপাতালে চাকরী শুরু করলাম এবং সে চাকরীই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। হাসপাতালটিতে একটি নির্দিষ্ট কনসালট্যান্ট এর আন্ডারে জ্বরের…