মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কিভাবে পাবেন অস্ট্রেলিয়ান মেডিকেল রেজিস্ট্রেশন?

বাংলাদেশি ডাক্তারদের জন্য অস্ট্রেলিয়া একটি আদর্শ দেশ। বাংলাদেশের ডাক্তাররা অভিবাসন সুযোগ নিতে পারেন কিছু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে।

বিদেশি ডাক্তারগণকে অস্ট্রেলিয়াতে ডাক্তার হিসেবে কাজ শুরু করতে অস্ট্রেলিয়ান মেডিকেল বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। সেই রেজিস্ট্রেশন পেতে হলে যা যা করণীয় তার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হলো-

★যে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন, সেই মেডিকেল কলেজটি IMED FAIMER (FAIMER International Medical Education Directory) লিস্টে আছে কিনা তা দেখে নিতে হবে। এই লিংকে- https://imed.faimer.org.

★আবেদনকারী ডাক্তারের ডিগ্রি ভেরিফিকেশন করার জন্য আবেদন হবে এবং Australian Medical Council তথা AMC-তে অনলাইনে আবেদন করতে হবে ডাক্তারের AMC portfolio করার জন্য। ওয়েবসাইট লিংক-www.amc.org.au.

★AMC এবার আবেদনকারী ডাক্তারের আবেদন পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ শেষে AMC candidate নম্বর জানিয়ে একটি ইমেইল পাঠাবে।

★ডিগ্রি ভেরিফিকেশন হতে একটু সময় লাগে। সেইসময়ের মধ্যে AMC candidate নম্বরটি পেয়ে গেলে আবেদনকারী AMC ‘র প্রথম পত্র পরীক্ষায় বসতে পারেন এবং সুবিধামত সময়ে পরীক্ষা দেবার সুযোগ রয়েছে। পরীক্ষাটি কম্পিউটার MCQ পরীক্ষা এবং অস্ট্রেলিয়ার বাইরেও বিভিন্ন দেশে এই পরীক্ষাটি দেয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের নিকটবর্তী ভারতের মুম্বাই, চেন্নাই, দিল্লী এবং হায়দারাবাদে এই পরীক্ষা দেয়ার ব্যবস্থা রয়েছে।
★ডিগ্রি ভেরিফিকেশন হয়ে গেলে দ্বিতীয় ধাপের AMC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। AMC’র এই দ্বিতীয় পরীক্ষাটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই হয়ে থাকে। এই দুটি পরীক্ষা কোনো বিদেশী ডাক্তার পাশ করলে, AMC তাকে একটি সনদপত্র (AMC Certificate) প্রদান করবে।

★সনদপত্র পাওয়ার পরে English Language পরীক্ষা। কারণ, Medical Board of Australia এর রেজিস্ট্রেশন জন্য মনোনীত হতে AMC Certificate এবং English Language Test Result আবশ্যক। এক্ষেত্রে মেডিকেল বোর্ড বিভিন্ন ধরনের English টেস্ট গ্রহণ করে থাকে, যার মধ্যে OET (Occupational English Test), IELTS (Academic), PTE (Pearson Test of English Academic), TOEFL iBT অন্যতম। ইংরেজী জ্ঞানের পরীক্ষায় আপনাকে অবশ্যই প্রতিটি সেকশানে IELTS (Academic) স্কোর ৭.০ এর উপর অথবা সমমানের স্কোর থাকতে হবে।
উপরের ধাপগুলো সাফল্যের সঙ্গে শেষ করে একজন বাংলাদেশী ডাক্তার Medical Board of Australia থেকে রেজিস্ট্রেশন নিতে পারেন। এরপরেই পছন্দের চাকরি নিয়ে স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে থাকার সুযোগ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

2 thoughts on “কিভাবে পাবেন অস্ট্রেলিয়ান মেডিকেল রেজিস্ট্রেশন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।