বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন বলেন ‘দ্রুততম সময়ের’ মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে তিন হাজার এবং পরে পর্যায়ক্রমে আরও সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে।
তিনি আরও জানান,হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি বাড়ানোর জন্যও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন,“ প্রায় তিন বছর আগে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের উপজেলায় পদায়ন করায় গ্রামে চিকিৎসক সংকটও অনেক কমে গেছে। আবার যেন সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখে সরকার আরও ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে।
এছাড়া পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হতে হবে।”বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…
২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…
চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব
বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…