করোনার ত্রাণ কার্যক্রমে উৎসব ভাতা দান করলেন মুগদা মেডিকেলের চিকিৎসকরা
১০ এপ্রিল, ২০২০ দেশের এই ক্রান্তিলগ্নে সারাদেশ যখন চিকিৎসকদের নিয়ে আলোচনা-সমালোচনায় ব্যস্ত তখন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সারাদেশের চিকিৎসকরা তাদের সেবার মহান দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও পিছিয়ে নেই। সেই ধারাবাহিকতায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষকরা তাদের উৎসব ভাতার অর্ধেক বা ব্যক্তিবিশেষে পুরো অর্থ করোনা মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য…