মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

যথোপযুক্ত পিপিই’র অভাবে সেবাদানকারী তিন নার্স করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ৯:২৭ · ২ মিনিটে পড়ুন
যথোপযুক্ত পিপিই’র অভাবে সেবাদানকারী তিন নার্স করোনায় আক্রান্ত
লেখার আকার

৯ এপ্রিল, ২০২০ :

লন্ডনের আঞ্চলিক শহর হ্যারোতে অবস্থিত নর্থউইক পার্ক হাসপাতালে কর্মরত তিনজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। পিপিই স্বল্পতার কারণে তারা হাসপাতালে পলিথিনের তৈরি ময়লা ফেলার ক্লিনিকাল ব্যাগ দিয়ে বানানো পোশাক পরিধান করে রোগীর সেবা করেন, যার কয়েকটি ছবি এক সপ্তাহ পূর্বে তারা তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ছবিগুলো খুব দ্রুত ভাইরাল হয় এবং তারা তাদের কর্মের জন্য বেশ প্রশংসিত হোন। কিন্তু এর কিছুদিন পরেই তাদের প্রত্যেকের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

নর্থউইক পার্ক হাসপাতালে কর্মরত নার্সেরা

টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ওই হাসপাতালে শুরু থেকেই জরুরী অবস্থা জারি ছিলো। কিন্তু সেখানে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস এবং মাস্ক ছিলোনা। যার কারণে ওই হাসপাতালের সেবাদান কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কাজ করতে হয়েছে। ফলাফলস্বরূপ, এখন হাসপাতালটির ৫০ শতাংশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।

হাসপাতালটির স্বাস্থ্যকর্মীরা জানান, মার্চে পর্যাপ্ত পরিমাণ পিপিই না থাকার কারণে তাদের ক্লিনিকাল ব্যাগ পরিধান করে সেবাদান ছাড়া আর কোনো উপায় ছিলোনা।

কর্মরত আরো একজন নার্স জানান, ওই হাসপাতালে অনেক কম বয়সী রোগী ভেন্টিলেশনে রয়েছেন। তাদের মধ্যে অনেকের ডায়াবেটিস ও হাঁপানি রয়েছে, অনেকেরই রয়েছে কাশির সমস্যা। তারা অনবরত কাশতে থাকেন এবং আমরা তাদের শ্বাস-প্রশ্বাসের সহায়তার চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারিনা।
ভারাক্রান্ত মন নিয়ে তিনি বলেন, “একটা সময় রোগীরা আমাদের চোখের সামনে মারা যান। আমরা তাদের বাঁচাতে পারিনা, তাদের মৃতদেহ সংরক্ষণ করতে পারিনা। সবচেয়ে খারাপ দিক হলো, আমরা তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের চিরবিদায়ও জানাতে দিতে পারিনা।”

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।