মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা সন্দেহে দুই ছেলের কেউই বাড়িতে রাখেনি বৃদ্ধা মাকে, এগিয়ে এলেন এক চিকিৎসক

৯ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত না হওয়া সত্ত্বেও শুধুমাত্র করোনা সন্দেহে আপন দুই পাষণ্ড ছেলের বাসায় জায়গা হলো না একজন বৃদ্ধা মায়ের!!

নারায়ণগঞ্জের বড় ছেলের বাসা থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় ছোট ছেলের বাসায় যান ষাটোর্ধ্ব এক বৃদ্ধা মহিলা। এসময় তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এসব উপসর্গ থাকায় তাঁর ছোট ছেলে ও ছেলের বউ তাঁকে বাসায় রাখতে চাননি। চলে যেতে বলেন বাসা থেকে। গত রোববার (৫ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

কান্দাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত বৃদ্ধাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ডা. মো. আবুল হাসনাত

৫ এপ্রিলেই ওই বৃদ্ধা নদীপথে আবার চলে যান নারায়ণগঞ্জে বড় ছেলের বাসায়। এরপর সেখানে গিয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষেও বৃদ্ধার শরীরে আগের উপসর্গগুলো বিদ্যমান ছিলো। পরে বড় ছেলে ও তাঁর পরিবারও বৃদ্ধা মাকে আর রাখতে চাননি। ফলে ওই বৃদ্ধা পুনরায় গতকাল সকালে ছোট ছেলের বাসায় যান। কিন্তু ছোট ছেলে ও তাঁর স্ত্রী মিলে তাঁকে বাসায় ঢুকতে না দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন।

বাসা থেকে বের হয়ে ওই বৃদ্ধা নিকটস্থ কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই খবর জানতে পারেন ৩৯তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবুল হাসনাত। এরপর রাত সাড়ে ১১টার দিকে তিনি সেখানে যান। গিয়ে দেখেন বৃদ্ধা স্কুলের সামনের ফাঁকা রাস্তায় বসে ছিলেন।

স্কুলের সামনের ফাঁকা রাস্তা থেকে বৃদ্ধা মাকে নেওয়া হয় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাঁকে সেখানে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই পুরো ঘটনা নিজমুখে জানিয়েছেন ডা. মো. আবুল হাসনাত।

তিনি বলেন, ‘আপন দুই ছেলের বাসায় একজন বৃদ্ধা মায়ের জায়গা হলো না। ওই বৃদ্ধা নারীর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল বলেই এই ঝামেলা হয়েছে। অথচ উনি কিন্তু করোনায় আক্রান্ত হননি। বয়স হয়েছে, তাতে আবার এসব উপসর্গ তাঁর ছেলেদের ভয় পাইয়ে দিয়েছে। তারপর আমি শুনলাম বৃদ্ধা ছেলের বাড়িতে জায়গা না পেয়ে রাতে একা একা স্কুলে পড়ে আছেন। তারপর আমি সেখানে যাই। গিয়ে ঘটনার বিস্তারিত শুনি আমি।’

ডা. আবুল হাসনাত আরো বলেন, ‘ঘটনা শুনে খুব খারাপ লাগে। সে সময় তাঁর ছোট ছেলেও ছিলেন। কিন্তু তিনি কাঁদতেছিলেন। সে সময় ছোট ছেলে আমাকে জানান, তাঁর মা এলে তাঁকে একটি তরমুজ খেতে দেওয়া হয়। সেই তরমুজ খেয়ে বৃদ্ধার আরো জ্বর বেড়ে যায়। তারপর তাঁকে চলে যেতে বলা হয়। ছেলের দাবি, কেউ চিকিৎসা দিতে চাচ্ছিলেন না। তাই তারা ভয় পেয়েছিলেন। তবে তরমুজের দাবি কতটা সত্য সেটা একটি প্রশ্ন। তবে একপর্যায়ে গিয়ে বৃদ্ধার ছেলেকে দেখেও মনে হচ্ছিল তাঁর খারাপ লাগছিল।’

চিকিৎসক বলেন, ‘আজ দুপুরের দিকে ওই বৃদ্ধাকে তাঁর ছেলেরা এসে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে চলে গেছেন। তিনি এখন সুস্থ আছেন। তবু আমরা বৃদ্ধার নমুনা পাঠাব আইইডিসিআরে। করোনাভাইরাস মানবতা দেখছে না। তারপরও আমাদের সতর্ক থাকা দরকার যাতে করে নিজে সাবধানে থাকতে গিয়ে যাতে অন্যকে না মেরে ফেলি।’

করোনা প্রতিরোধে নিজ নিজ জায়গা থেকে সকলে সতর্ক হোন। এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।