মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

ডা শামস এল আরেফিনঃবাংলাদেশে শিশুমৃত্যু প্রতিকারে কাজ করে যাওয়া এক অগ্রদূত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ জুন ২০১৬, ৯:৪৫ · ২ মিনিটে পড়ুন
ডা শামস এল আরেফিনঃবাংলাদেশে শিশুমৃত্যু প্রতিকারে কাজ করে যাওয়া এক অগ্রদূত
লেখার আকার

Shams-El-Arifeen-261x300

শামস এল আরেফিন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রধান হিসেবে কর্মরত। সেখানে তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গবেষণা করেন।  ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে এমপিএইচ এবং পিএইচডি করেন। ডা আরেফিন এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে প্রফেসর হিসেবে রয়েছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের এপিডেমিওলজি পড়ান এবং থিসিসের সময় তাদের তত্ত্বাবধান করেন।

ডা আরেফিন ২৫ বছর ধরে মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। এর ভিতর ৯ বছর সরকারি চাকরি করেন। তিনি উন্নয়নশীল বিশ্বের জন্য নানা সহজ পদ্ধতি উদ্ভাবন করেছেন। তিনি গবেষণা ডিজাইন করা এবং কিভাবে সেটা বাস্তব জীবনে ইমপ্লিমেন্টেশন করতে হবে সেটা নিয়ে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন এনজিওকে কারিগরি সুবিধা দিয়ে থাকেন। তিনি বাংলাদেশের নানা নীতিনির্ধারণী কমিটি এবং ফোরামে সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন National Committee on Immunization Practices, National Newborn Health Strategy এর টেকনিক্যাল সাবকমিটি, Bangladesh Demographic and Health Survey, Urban Health Survey এবং Bangladesh Maternal Mortality Survey।

নবজাতকের নাভিতে ক্লোরহেক্সিডিন লাগানোর মাধ্যমে নাভিতে সংক্রমণ রোধ, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পোস্ট ন্যাটাল চেকআপের মাধ্যমে নবজাতকের মৃত্যু কমানো ইত্যাদি বিষয়ের উপর নীতিনির্ধারণে অবদান রাখেন।

২০০৩ সালে ল্যানসেটের চাইল্ড সিরিজের আর্টিকেলগুলোতে তিনি অবদান রাখেন। ২০১৩ সালে ল্যানসেট বাংলাদেশ সিরিজের আর্টিকেলে তিনি অবদান রাখেন। সেখানে তিনি দেখান কমিউনিটি বেসড এপ্রোচের মাধ্যমে কিভাবে বাংলাদেশ স্বাস্থ্যবিষয়ক নানাখাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি ২৪০ টির বেশি গবেষণাপত্র, রিপোর্ট , ওয়ার্কিং পেপার লিখেছেন।

এখানে তাঁর গবেষণাপত্রগুলো দেখতে পারেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।