শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোটি কোটি জীবন বাঁচানো সেই উদ্ভাবনের গল্প

a simple soultion

“…জলোচ্ছাস ছাড়াও ফি বছর গ্রামে কলেরা বসন্ত দেখা দেয় মহামারি আকারে। গ্রামের মানুষ এ মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দল বেঁধে নেমে পড়ে পাড়া ‘বন্ধ’ করতে। বাঁশের কঞ্চিতে বাঁধা কিছু সাদা কাপড়ের কোণাকৃতির পতাকা, যাতে আবার আরবীতে বিভিন্ন দোয়া লেখা, সাথে একটি কাল রঙের পাঁঠা ছাগল, ঝুঁড়ি ভর্তি মাসকলাই নিয়ে দল বেঁধে গ্রামের যুবকেরা যার যার পাড়া বন্ধ করতে লেগে যায়। বিভিন্ন দোয়া-দরুদ পড়ার সাথে সাথে ছাগলটাকে পিঠানো হয়, যাতে এটা ম্যা ম্যা করে ডাক দেয়, অত:পর কিছু দূর গিয়ে হুজুর একটি আজান দেওয়ার পর একটি পতাকা মাটিতে পূতাঁ হয়। এভাবে সমগ্র পাড়া সাদা পতাকায় ঘিরে ফেলা হয় যাতে ‘ওলা বিবি’ গ্রামে প্রবেশ করতে না পারে। সহজ সরল গ্রামের মানুষের বিশ্বাস, যত নষ্টের মূল এ অদৃশ্য ‘ওলাবিবি’। সবশেষে মাঠের মাঝখানে নিয়ে সোল্লাসে ছাগলটাকে জবাই করে সানন্দে উদরপূর্তি করে গ্রাম্য যুবকেরা। এভাবে গ্রাম বন্ধ করার পরও যখন কারো কারো কলেরা, ডাইরিয়া হয়,তখন ধারণা করা হয়, অন্যগ্রামের কোন মহিলার অন্তরালে ‘ওলা বিবি’ গ্রামে ঢুকে পড়েছে…”

(স্বপ্নভঙ্গের ইতিকথা, মোঃ জানে আলম)

আজ থেকেও ৪০ বছর আগে কলেরা এবং ডায়রিয়া ছিল এই জনপদের মানুষের কাছে আতংকের নাম। যা রহবে রক্ষা নেই। আইভি স্যালাইন আবিষ্কার হলেও তা ছিল এক ঝামেলার নাম। কারণ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়া শিরার ভিতর স্যালাইন দেওয়া সম্ভব না।

এমতাবস্থায় ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ, সংক্ষেপে আই সি ডি ডি আর, বি ওরস্যালাইন (ORS- Oral Rehydration Solution) উদ্ভাবন করে। কিন্তু এই স্যালাইন উদ্ভাবনের পরেও বাংলাদেশে এই খাবার স্যালাইনের ব্যবহার ছিল অত্যন্ত কম। মাত্র ১০%। এই স্যালাইনের ব্যবহার বাড়ানোর বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। তার সাথে নানা গবেষণার মাধ্যমে এই স্যালাইনকে আরও সহজ করে গড়ে তোলা যাতে গ্রামের মায়েরা এই স্যালাইন সহজে তৈরি করতে পারে। এভাবে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যপরিচর্যার মৌলিক চাহিদা পূরণে ব্র্যাকের উদ্ভাবনী ও কার্যকর পদক্ষেপগুলো পৃথিবীতে আজ গবেষণার বিষয়। আশির দশকে ওরস্যালাইনের প্রচলনের মাধ্যমে ব্র্যাক ডায়রিয়া রোধে যুগান্তকারী অবদান রাখে।

‘A Simple Solution: Teaching Millions to Treat Diarrhoea at Home’ নামক বইতে সেই আখ্যান বর্ণনা করেছেন ব্র্যাকের ভাইস চেয়ার ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী এবং হার্ভার্ডের প্রফেসর রিচার্ড ক্যাশ। উল্লেখ্য ১৯৬৮ সালে আই সি ডি ডি আর, বির ওরস্যালাইনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে ছিলেন রিচার্ড ক্যাশ। বাংলাদেশের অসামান্য এই বন্ধু মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকারের দ্বারা পুরস্কৃত হন।

বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। জনস্বাস্থ্যে আগ্রহী সবাইকে এই বইটি পড়ার জন্য অনুরোধ করছি। মানুষের জন্য আবিষ্কার বাস্তবায়ন করতে হলে গণমানুষকে সম্পৃক্ত করতে হয় এটাই এই বইয়ের মূল কথা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।