মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

৩৯ তম বিসিএস মৌখিক পরীক্ষার নোটিশের বিস্তারিত

ওয়েব টিমপ্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১:০৮ · ২ মিনিটে পড়ুন
৩৯ তম বিসিএস মৌখিক পরীক্ষার নোটিশের বিস্তারিত
লেখার আকার

আজ ২৬ শে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে, ৩৯ তম বিসিএস মৌখিক পরীক্ষার নোটিশ!

নোটিশ অনুসারে, ভাইভা শুরুর তারিখঃ
১০ অক্টোবর, বুধবারঃ (রোল সিরিয়ালে ১ম ১০ জন)
১১ অক্টোবর, বৃহস্পতিবারঃ (রোল সিরিয়ালে পরবর্তী ১০ জন)
১৪ অক্টোবর, রবিবারঃ (প্রতিদিন ১৯০ জন করে)

সবার তারিখ উল্লেখ করে পূর্ণাঙ্গ ভাইভা পরীক্ষার সময়সূচী BPSC ওয়েবসাইটে দেওয়া হবে।

নিয়মাবলীঃ
১. ডাকযোগে অাপনার নামে কোনো সাক্ষাৎকার পত্র ( viva card) যাবে না।

২. BPSC ওয়েবসাইট হতে অাপনার সাক্ষাৎকার পত্র ( viva card) টি সংগ্রহ করতে হবে।

৩. সেটি ডাউনলোড করে ১নং অনুচ্ছেদের নির্ধারিত স্থানে অাপনার পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশন নম্বর, নাম স্বহস্তে লিখবেন।

৪. ভাইভার নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন।

৫. সাক্ষাৎকার পত্র ( viva card) এর ৩নং অনুচ্ছেদে যেসব কাগজ উল্লেখ থাকবে (সনদ/প্রত্যয়নপত্র/ডকুমেন্ট) এর মূলকপি ভাইভা বোর্ডে নিয়ে যাবেন।

৬. ৩নং অনুচ্ছেদে উল্লেখ করা একই রকম কাগজের একটা সত্যায়িত ফটোকপি সেট সাক্ষাৎকার বোর্ডের জন্য অবশ্যই অবশ্যই সাথে নিবেন।

৭. Form 1 এ যে স্থায়ী ঠিকানা দিয়েছেন ঐ জেলার প্রার্থী হিসেবে অাপনি চূড়ান্ত সুপারিশ পাবেন।

৮. Form 1 এ অাপনার নাম, রেজিস্ট্রেশন নং, Birth date ভুল করে থাকলে এটিকে Substantive Error ধরে অাপনার প্রার্থীতা বাতিল হবে।

৯. Form 1 ও BMDC Registration Certificate এ অাগে দেওয়া স্থায়ী ঠিকানা ও নতুন ঠিকানা ২টা থেকেই সনদ নিবেন। অাগেরটার জন্য হবে প্রত্যয়নপত্র যেটায় উল্লেখ থাকবে অাপনি অাগে ঐ এলাকার বাসিন্দা ছিলেন, বর্তমানে নাই। যেটিকে স্থায়ী ঠিকানা হিসেবে রাখতে চান সেখান থেকে অানবেন নাগরিক সনদ। ২ টাই মূল কপি নিবেন। অার এক সেট অতিরিক্ত সত্যায়িত ফটোকপি নিবেন।

১০. Preli এর এডমিট কার্ডটাও সাথে নিবেন। ফটোকপি গ্রহণযোগ্য হবে না৷

১১. পুলিশ ভেরিফিকেশনের জন্য যা যা লাগবেঃ
ক। BPSC Form 1
খ। পুলিশ ভেরিফিকেশন ফরম
গ। BPSC Form 3
ঘ। কয়েকদিন অাগে যা যা কাগজ জমা দিছেন সবগুলোর একটা সেট

——————————————————-
কোটাধারীদের জন্যঃ

১. কোটাধারীরা BPSC Form 1 এ কোটা
দাবী করে থাকলে প্রত্যাহারের সুযোগ থাকবে না। BPSC Form 1 এ কোটা অাছে এরকম দাবী না করলে ভাইভাতে কোটার পক্ষে কাগজপত্র জমা দিতে পারবেন না৷

২. মুক্তিযোদ্ধা কোটার মূল সনদ সাথে অানবেন, সাথে একটা সত্যায়িত ফটোকপি। না হয় কোটা বাতিল হবে।

৩. সব কোটাধারীরাই মূল সনদ সাথে অানবেন, সাথে একটা সত্যায়িত ফটোকপি। না হয় কোটা বাতিল হবে।
——————————————–
মৌখিক পরীক্ষার তারিখঃ

ফিচার ডেস্কঃ
ডাঃ মাসউদ জাহান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।