সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

২০২০ সালে বিশ্বে মৃত্যুর তৃতীয় কারণ হবে ধূমপান এবং বায়ুদূষণ জনিত শ্বাসকষ্ট বা COPD রোগ : WHO

বর্তমান বিশ্বে মনে করা হয় হৃদরোগ এবং ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে COPD ( ক্রোনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ) অন্যতম একটি রোগ যা আগামী ২০২০ সালের মধ্যেই মৃত্যুর তৃতীয় কারণ হবে।

সাধারণত শ্বসনতন্ত্রের কতগুলো রোগের সমষ্টি কে COPD বলা হয়ে থাকে যেমন ক্রোনিক ব্রঙ্কাইটিস, এম্ফাইসেমা ইত্যাদি। শ্বাসকষ্ট, দীর্ঘদিন কাশি, বুকে ব্যাথা এই রোগের প্রধান লক্ষণ। প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই কফ, কাশি থাকে এবং ৭০ শতাংশ ক্ষেত্রে কাশির সাথে অল্প অল্প মিশ্রিত কফ যায়।

 

সাধারণত ধূমপানকেই COPD এর প্রধান কারণ হিসেবে দায়ী করেন গবেষকরা। যে যত বেশি মাত্রায় এবং বেশিদিন ধরে ধূমপান করবে, তার এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তত বেশি। ধূমপানের মাঝেও আবার কিছু ব্যাপার রয়েছে, যা এ রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়; যেমন সিগারেটের ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে নেয়া, একটি সিগারেটকে বার বার টানতে থাকা, জ্বলন্ত সিগারেটটি হাতের আঙুলের ফাঁকে না রেখে ঠোঁটের মধ্যে রেখে নিঃশ্বাস গ্রহণ করা, নেভানো সিগারেট পুনরায় জ্বালিয়ে খাওয়া এবং সিগারেট খেতে খেতে একেবারে শেষ পর্যন্ত টেনে খাওয়া ইত্যাদি। এছাড়া শ্বসনতন্ত্রের অন্যান্য রোগের কারণে ও COPD হতে পারে। COPD আক্রান্ত এক চতুর্থাংশ মানুষ যারা ধূমপায়ী নন বা সারা জীবন ধূমপান না করে নি তারা ও এই রোগে আক্রান্ত হতে পারে। আর তা হতে পারে গাড়ির কালো ধোঁয়া বা মিল-কারখানার কালো ধোঁয়া। শহরের বিষাক্ত ধোঁয়া ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

এছাড়া ও শ্বসনতন্ত্রের অন্যান্য রোগ এবং বংশগত কারণে ও COPD তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে গবেষণায় দেখা গেছে প্রতি ১০ জন COPD আক্রান্ত রোগীর মধ্যে ৮ জনেরই প্রধান কারণ হয় ধূমপান।

WHO এর মতে বর্তমানে পৃথিবীতে ৭০ মিলিয়ন মানুষ COPD তে আক্রান্ত এবং ৫ মিলিয়ন মানুষ মারা গেছে। অন্য এক পরিসংখ্যানে দেখা যায় আমেরিকায় ২৫ মিলিয়ন মানুষ অ্যাজমায় আক্রান্ত, যার মধ্যে ১৪.৮ মিলিয়ন মানুষই COPD তে আক্রান্ত।

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে ধূমপায়ীর সংখ্যা। প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার সিগারেট ও বিড়ি। প্রতিদিন অন্তত ১০ কোটি টাকা ব্যয় হচ্ছে শুধু ধূমপানের জন্য। বিরাট অঙ্কের এ অর্থ সম্পূর্ণই মানবদেহে কুফল বয়ে আনে। এই ধূমপায়ী সব মানুষ আক্রান্ত হচ্ছে COPD সহ বিভিন্ন জটিল বক্ষব্যাধিতে। এসব রোগে প্রতি ১৩ সেকেন্ডে এক ব্যক্তির মৃত্যু ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা যায়, বাংলাদেশে পুরুষ ধূমপায়ীর সংখ্যা প্রায় ৩ কোটি এবং মহিলা ধূমপায়ীর সংখ্যা অন্তত ৬০ লাখ। এ সংখ্যাটি নিঃসন্দেহে একটা চিন্তার কারণ। মনে রাখতে হবে- যারা ধূমপান করেন, তাদের আশপাশে যারা থাকেন তারাও ধোঁয়ায় আক্রান্ত হন সমানভাবে। এ হিসাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধূমপানের কারণে রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা অন্তত ৭ কোটি মানুষ। একবার এ ঘাতক ব্যাধিটি দেখা দিলে চিকিৎসা ধীরে ধীরে দুঃসাধ্য হয়ে পড়ে। কারণ সঠিকভাবে রোগ নির্ণয় করতে যে সময়ের প্রয়োজন পড়ে, সে সময়ের মাঝে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাই এ প্রতিরোধযোগ্য ঘাতক ব্যাধিটি সম্বন্ধে আজই সতর্ক ও সচেতন হোন। ধূমপান বর্জন করুন।

References :

https://www.healthypeople.gov/2020/topics-objectives/topic/Respiratory-Diseases/objectives#5164

2020 Gold Reports

http://www.nhlbi.nih.gov/guidelines/asthma

http://wonder.cdc.gov/cmf-icd10.html

কৃতজ্ঞতাঃ
Dr. Krishna Chandra Ganguly
Head of Medicine & Chest Disease
Impulse Medical College & Hospital

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
Tahrim Mojumder (Ayesha)
Brahmanbaria Medical College
Session :2015-16

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।