মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

১৬ অক্টোবর: বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার

১৮৪৫ সালের পূর্বে সার্জারি বা শল্য চিকিৎসার কোনো উন্নতি সম্ভবপর হয়নি। সেই সময়ে প্রথম অ্যানেস্থেসিয়া (Anesthesia) আবিষ্কার হয়। এর আগে যেকোনো ধরনের অস্ত্রোপচার খুব কঠিন ছিলো। মাথা বা পেটের ভিতর কোনো ধরণের অস্ত্রোপচার কল্পনাও করা যেত না এবং তাই মাথা ও পেটের অংশের জায়গাগুলোকে বলা হতো “No Go Area”।

অন্যান্য অস্ত্রোপচারগুলোর প্রক্রিয়াও ছিলো খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। বিখ্যাত সার্জন ‘লিস্টন’ মুত্রাশয়ের পাথরে আক্রান্ত এক রোগীর অপারেশন করছিলেন। অপারেশনের এক পর্যায়ে রোগী ডাক্তারের সহকর্মীদের হাত থেকে নিজেকে রক্ষা করে নিকটস্থ শৌচাগারে আশ্রয় নেন। সেখান থেকে বহু কষ্টে রোগীকে বের করে অপারেশন করা হয়।

অ্যানেস্থেসিয়া (Anesthesia):

অ্যানেস্থেসিয়া (Anesthesia)(গ্রীক শব্দ “সংবেদনহীন”) এমন একটি অবস্থা, যা চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেখানে একজন রোগীকে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে অজ্ঞান (অবেদন) করা হয়। এতে অ্যানালজেসিয়া (ব্যথা থেকে প্রতিরোধ), প্যারালাইসিস (পেশী শিথিলকরণ), অ্যামনেসিয়া (স্মৃতি হ্রাস), আনকনসাসনেস (সংজ্ঞাহীনতা/অসাড়তা) অন্তর্ভুক্ত থাকতে পারে। অ্যানেসথেটিক ওষুধের প্রভাবের অধীনে একটি রোগী অ্যানেসথেটাইজ(সংবেদনহীন) হিসাবে উল্লেখ করা হয়।

অ্যানেস্থেসিয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীকে যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্ত করতে সক্ষম হয়। অন্যথায় রোগীকে গুরুতর বা অসহিষ্ণু ব্যথা সৃষ্টি হয় বা রোগী শারীরিকভাবে অযোগ্য হতে পারে।

অ্যানেস্থেসিয়া (Anesthesia)/ অবেদনের তিনটি বিস্তৃত বিভাগ বিদ্যমান:

১। জেনারেল অ্যানেস্থেসিয়া (GA): এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এর ক্রিয়াকলাপকে দমন করে ফলে রোগী অজ্ঞানতা এবং সংবেদনহীনতা অনুভব করে। জেনারেল অ্যানেস্থেসিয়া গ্রহণকারী একজন রোগী ইনট্রাভেনাস(শিরায়), ইনহ্যালেশন (শ্বাসগ্রহণ)-এর মাধ্যমে অ্যানেস্থেসিয়া গ্রহণ করে চেতনা হারাতে পারে।

২। সিডেশন (Sedation): কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটি স্বল্প মাত্রায় দমন করে, অচেতনতা ফলে অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী স্মৃতি উভয় উদ্ঘাটন বাঁধা দেয়।

৩। রিজিওনাল ও লোকাল: রিজিওনাল(আঞ্চলিক) এবং লোকাল(স্থানীয়) অবেদন, যা শরীরের একটি নির্দিষ্ট অংশ থেকে স্নায়ু(impulses) সংক্রমণ ব্লক করে। পরিস্থিতির উপর নির্ভর করে, এটি এককভাবে ব্যবহার করা যেতে পারে (রোগী সচেতন থাকে), অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া(GA) বা সিডেশন(sedation)-এর সঙ্গে সংমিশ্রণ করে ব্যবহার করা হয়ে থাকে। ঔষধগুলি পেরিফেরাল স্নায়ুতে কেবলমাত্র শরীরের একটি বিচ্ছিন্ন অংশটিকে অবেদন করার জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন দাঁতের কাজ করার জন্য বা সমগ্র অঙ্গে সংবেদনকে রোধ করতে নার্ভ ব্লক করা। বিকল্পভাবে, এপিডুরাল(epidural), স্পাইনাল(মেরুদণ্ড) অবেদন যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এককভাবে বা যৌথভাবে বিভিন্ন অঞ্চলে সঞ্চালিত হতে পারে, ব্লক এলাকার বাইরে বিভিন্ন স্নায়ু থেকে সব ইনকামিং সেনসেশন(sensation-সংবেদন) দমন করে।

অ্যানেস্থেসিয়া আবিষ্কার :

দিনটি ছিলো ১৮৪৬ সালের ১৬ই অক্টোবর। শুধু শল্য চিকিৎসা , দিনটি ছিলো চিকিৎসা শাস্ত্র এবং মানবজাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ডা. উইলিয়াম টি.জি. মর্টন প্রথম ইথার অ্যানেস্থেসিয়া প্রয়োগে সফলতা অর্জন করেন। ডা. উইলিয়াম তার রোগী মিঃ এডওয়ার্ড গিলবার্ট অ্যাবোট- এর অপারেশনের সময় এই পদ্ধতি প্রথম প্রয়োগ করেন। ডা. অলিভার ওয়েনডেল হোমস প্রথম ডা. উইলিয়ামকে অ্যানেস্থেসিয়া (Anesthesia)‌ শব্দটি ও যাবতীয় সম্পর্কে চিঠির মাধ্যমে অবগত করেন। এরপর ১৯ ডিসেম্বর, ১৮৪৬ সালে ডা. জেমস রবিনসন এই ইথার অ্যানেস্থেসিয়া ব্যবহার করে একজন রোগীর দাঁতের চিকিৎসা করেন। ডা. রবিনসনই ১৮৪৭ সালে অ্যানেস্থেসিয়া নিয়ে সর্বপ্রথম বই -“A Treatise on the Inhalation of the Vapour of Ether, for the Prevention of Pain in Surgical Operations”। এ আবিস্কারের পর ব্যথা ছাড়াই বড় বড় সার্জিকাল অপারেশনগুলো সফল করার দিকে এগিয়ে যান চিকিৎসকরা। এরপর থেকেই সম্ভব হতে থাকে অসাধারণ সব অপারেশন।চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এই দিনটি তাই অসাধারণ গুরুত্ব বহন করে। এই দিনটি, ১৬ই অক্টোবর, তাই এখন ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস’ হিসেবে সারা বিশ্বব্যাপী পালিত হয়। ১৫০ টির অধিক দেশে অ্যানেস্থেসিওলজিস্টদের ১৩৪টির বেশি সংগঠন এই দিনটি উদযাপনে অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।