রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রাম মেডিকেল কলেজঃ সোমবার শিক্ষার্থীদের উপর আক্রমনের ঘটনার সুত্রপাত যেখানে

গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উপর আক্রমনের ঘটনার সুত্রপাত যেভাবে ঘটেছিল,তা সেই মেডিকেলর একজন শিক্ষার্থী প্রবাল সরকারের কাছ থেকে জানা গেল। প্রবাল সরকার লিখেছেন–

এক স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল ঘাড়ের দুইটা ট্রায়াঙ্গলকে আলাদা করেছে। যে আঘাতটা মাসলটার পিছনের অংশ ছিড়ে ঘাড়ের সারভাইকাল ভার্টিব্রাতে যেয়ে আঘাত করেছে, সেটা যদি আর এক ইঞ্চি আগে আঘাত করতো, তাহলে রাস্তা থেকে আমার ছোটভাইটার লাশটা তুলে আনতে হতো!
কি দোষ ছিল তার? আইসিইউতে শুয়ে আছে ঘাড়ে, মাথায়, চোখে ক্ষত নিয়ে। বাম হাতের কনুইয়ের কিছু টেন্ডন নেই, ডান পায়ে এমনই এক ক্ষত একই সাথে ছিড়ে গেছে টিবিয়াল আর্টারি ও টেণ্ডন। দোষ ছিল একটা। ৫৮ ব্যাচের প্রথম বর্ষের ছোটভাইরা কিছুদিন আগে যে ছিনতাইকারীদের হাতেনাতে ধরেছিল, সেই ছিনতাইকারীরা নাসিরাবাদ হোস্টেলে এসে রাতের বেলায় আক্রমণ করলে মেইন হোস্টেল থেকে সবার সাথে সেও বের হয় ছোটভাইদের রক্ষার জন্য। কিন্তু!! নাসিরাবাদের চার নাম্বার সেই গলির সামনে সরস্বতীপূজা চলছিল। পূজা শেষ, কিন্তু কিছু মাতাল মদ খেয়ে মাতলামি করছিল সাউন্ড সিস্টেমে। বুঝতে ভুল করেছিল সে, অমানুষ মাতালদের পাল্লায় কিভাবে যে সে পড়ে গিয়েছিল সবার অগোচরে, কেউই বুঝতে পারে নি।
মানুষ ছিল সেখানে, মাতাল চোর ছিনতাইকারী ছিল সেখানে। আর ছিল আমাদের রক্ষক পুলিশ, দুই দলের মাঝখানে। তাদের চোখের সামনে ছোটভাইটা আমার যখন একের পর এক চাপাতি আর ভাঙা মদের বোতল দিয়ে কোপ খেয়ে যাচ্ছিল, তারা ঠিকই চেয়ে চেয়ে দেখছিল। না বুঝতে দিচ্ছিল ওইপাশে কি ঘটছে, না তারা নিজেরা বাঁচাতে গিয়েছিল তাকে। হা হা হা!
কুপিয়ে রক্তাক্ত অবস্থায় যখন তাকে রাস্তায় ফেলে চলে যায়, তখন এক পুলিশ সদস্য বলে, “যাও, তোমাদের ভাইকে মেরে রাস্তায় ফেলে গেছে, নিয়ে আসো!” হাসপাতালে নেয়ার জন্য যখন পুলিশের ভ্যানটাই চেয়েছিল ছোটভাইরা, তখন আরেকজন বলে, “ডাক্তার তো কি হয়েছে।” পুলিশ প্রটেকশন দিয়েছিল ঠিকভাবেই, ছোটভাইটাকে কুপিয়ে রাস্তায় ফেলে সন্ত্রাসীদের নিরাপদে পালিয়ে যাওয়ার প্রটেকশন।
সমস্যা নেই ভাইয়েরা আমার। ধন্যবাদ আপনাদেরকে, নিজেদের চিনিয়ে দেবার জন্য। ছোটভাইটাকে বাঁচাতে দেন নি, বাঁচাতে পারেন নি। কিন্তু আমাদের উপর ঠিকই গুলি চালাতে একটুকুও হাত কাঁপেনি আপনাদের। ১৪ তারিখ ভালবাসা দিবসে আপনারা সবাই রাস্তায় ফুল বিলিয়েছিলেন, প্রতিদানে সম্মান দিতে চেয়েছিলাম, নেয়ার যোগ্যতা অর্জন করতে পারেন নি। একদিন পর আপনাদের লাল গোলাপের বদলে নাহিদের তাজা লাল রক্ত উপহার দিলাম।
চোখের বদলে চোখ চাই আমি, রক্তের বদলে রক্ত। ছোটভাইয়ের রক্তের কসম কেটে বলছি, এই সন্ত্রাসীদের একটাকেও যদি চিনতে পারি, খুন করতেও হাত কাপবে না আমার। এর জন্যে কেউ আমাকে অমানুষ বললে বলুক, খুনি বললে বলুক। কিন্তু এই শূকরদের সাথে একই দেশে সহবাসের ফতোয়া আমি অস্বীকার করি।
মাফ করে দিস নাহিদ, কিছুই করতে পারলাম না তোর জন্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “চট্টগ্রাম মেডিকেল কলেজঃ সোমবার শিক্ষার্থীদের উপর আক্রমনের ঘটনার সুত্রপাত যেখানে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।