মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হবিগঞ্জে চিকিৎসকসহ ১১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত; সদর হাসপাতাল লকডাউন

Rapid Newsপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ৫:০২ · ২ মিনিটে পড়ুন
হবিগঞ্জে চিকিৎসকসহ ১১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত; সদর হাসপাতাল লকডাউন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় জেলা সদরের একমাত্র হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন। সিভিল সার্জন বলেন,

“ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালের ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্টসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৩ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে।”

তিনি আরও জানান যে বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণের কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা রাখা হয়েছে। আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। তবে নতুন করে কোনো করোনা রোগী ভর্তি করা হবে না। লকডাইনের পর হবিগঞ্জের সদর হাসপাতালের প্রধান ফটকে পুলিশ অবস্থান নিয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের ১ জন চিকিৎসক, ২ জন নার্স, প্যাথোলজি বিভাগের ২ জন, ২ জন অ্যাম্বুলেন্স চালক, ২ জন ব্রাদার, ২ জন আয়া ও ঝাড়ুদার করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গিয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। এর আগে চিকিৎসক ও নার্সরা করোনা সংক্রমিত হওয়ায়, জেলার লাখাই ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করে দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।