বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা পরিস্থিতিতে কেউ মারা গেলে কি করব?

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

এই সময়ে মৃত মানুষের ব্যাপারে অনেকেই আমাকে ফোন দেন যে “এক আত্মীয় হঠাৎ করে মারা গেছে কি করবো?”
আমি ফোনে সমাধান দেই। ফোনে এতো মানুষকে সমাধান দিতে হয় তাই এবার লিখতে বসলাম। অনেক প্রতিবেশী আবার উল্টোটা ও বলেন। যেমন ঐ রোগীর শ্বাসকষ্ট ছিলো,জ্বর ছিলো। আত্মীয় স্বজনরা বলেন হঠাৎ করে মারা গেছে অথবা একটু শ্বাসকষ্ট হয়েছিলো, জ্বর ছিলো তারপর মারা গেছে সকালে/ রাতে। অথবা অনেকে বলেন ব্রেইন স্ট্রোক করে মারা গেছে।কার কথা যে সত্যি বুঝা মুশকিল। একেকজন একেকরকম কথা বলেন।

মানুষ অনেকভাবে মারা যেতে পারে। এখনকার সময়ের একটি কারন হলো করোনা ভাইরাস, যেটি মারাত্মকভাবে ছড়ায়।যেহেতু এটি ছড়ায় তাই আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে একটি মাসালা পাবলিকদের জন্য দেওয়া হয়েছে এর কবরস্থ করার ব্যাপারে। পাশ্চাত্যের লোকেরা পুড়িয়ে ফেলে এদের ইলেকট্রিক চুল্লীতে। কিন্তু আমাদের সিস্টেমে কবর দিই আমরা, হিন্দুরা সৎকার করেন। মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না ধরা হয়ে থাকে কারন সেতো আর শ্বাস নিচ্ছেনা। আর তিনঘন্টা পরে স্যাম্পল নিলে সেটি পরীক্ষায় ধরা পরে না। তাই আমরা ধরে নেই যে তিনঘন্টা পরে নিরাপদে কবরস্থ করা যাবে। তাই আমরা বলছি আরো এক ঘন্টা অর্থাৎ চারঘন্টা পরে ধর্মীয় রীতি অনুসারে কবরস্থ অথবা সৎকার করার জন্য। কোন লোক না পাওয়া গেলে আমরা ব্যবস্থা নিবো।

সমস্যা হলো যেটি শিওর না করোনা কি না সে ক্ষেত্রে। পরীক্ষা করে কনফার্ম হতে সময় প্রয়োজন। এতো সময় লাশ রাখা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের সমাধান হলো যে কোন মানুষ যে কোন কারনে মারা গেলেই এই সময়টায় সাবধানতা অবলম্বন করবেন। চার-পাঁচজন সুস্থ যুবক যাদের বয়স হবে ২০-৪০ এর ভিতরে যাদের আগে থেকে শ্বাসকষ্ট রোগ নেই তারা গোসল করাবেন, তারাই কাফনের কাপড় পরাবেন,তারাই কবরে নামাবেন। সবাই হাতের গ্লাভস পরে কাজ করবেন।
স্বল্প লোকে ৫-১০ জন লোকে জানাজা পরে লাশ কবরস্থ করবেন।কবরটা ৫ ফুট গভীরে হবে। জানাজার সময় ইমাম লাশ থেকে ১০ ফুট দূরে দাড়াবেন। কমপক্ষে পাচঁ ফুট দূরে দূরে দাড়াবেন আপনারা জানাজা পড়ার সময়।

যারা এই কবরে নামানো, গোসল করানো, কাফনের কাপড় পরানোর কাজ করবেন তারা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে চলে যাবেন। মৃত ব্যক্তি মহিলা হলে গোসল করানোর মহিলা সদস্যগন ও হোম কোয়ারেন্টাইনে চলে যাবেন ১৪ দিন।
তাহলেই আর কোন সমস্যা থাকছে না এবং জনস্বার্থ বিবেচনায় আপনারা এই স্বেচ্ছাবন্দীত্ব বা হোম কোয়ারেন্টাইন মেনে নিবেন। এর মধ্যে কোন শারীরিক সমস্যা হলে আমাদের হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করবেন। আর আমাদের সুনির্দিষ্ট স্বাস্থ্যকর্মী আছে আপনাদের এলাকায়। তাকে ফোন দিবেন এবং সে তার সুনির্দিষ্ট পোশাক পরে এই কাজগুলো মনিটর করবেন। মানুষ মারা যাওয়া আল্লাহর একটি সিস্টেম।আমরা সবাই এই সিস্টেমের অংশ।

আমরা আমাদের প্রিয় মানুষদের লাশ সম্মানজনকভাবে দাফন করতে চাইবো এটিই স্বাভাবিক। এই সম্মান দিতে গিয়ে যদি আমরা নিজেরাই অনেক মৃত্যুর কারন হই তবে সেটি হবে খুবই দুখজনক। কাজেই খুব আবেগপ্রবন না হয়ে আমরা যেন পুরো সমাজের কথা চিন্তা করি। সবার ভালোর চিন্তা করে আমরা যেন জনসমাগম থেকে বিরত থাকি। আমাদের দেখানো নিয়ম সঠিকভাবে আপনারা পালন করলে আশা করি কোন সমস্যা হবে না, বড় কোন সামাজিক ক্ষতি হবে না।

লেখকঃ ডা. মোহাম্মদ আল-মামুন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।