মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডেঙ্গু সচেতনতায় ঢাকার স্কুল কলেজে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দিনব্যাপী ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম রিপোর্ট:
ডেঙ্গু প্রতিকারে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি, প্রতিরোধে দরকার জনসচেতনতা। ডেঙ্গু নিয়ে জনমনে আতঙ্ক, পরিস্থিতি আরও বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যেতে পারে। অন্য দিকে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা! হাসপাতাল গুলোতে ধারনক্ষমতার চেয়েও কয়েকগুন বেশি রোগী ভর্তি।
ডেঙ্গুর এমন ভয়াবহতা থেকে পরিত্রানের জন্য, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির ভলান্টিয়াররা সারা ঢাকা শহরে মাঠপর্যায়ে জনসচেতনতার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে!

 

তারই অংশ হিসেবে ১ আগষ্ট, ২০১৯ (বৃহস্পতিবার) ঢাকার ৩৯ টি মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের সহযোগিতায় প্ল্যাটফর্ম এর স্বেচ্ছাসেবীরা একযোগে ঢাকার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে, কার্যক্রম পরিচালনা করেন। প্রতিপাদ্য বিষয় ছিল ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন।

পুরো ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে সিডিসি ফোকাল পারসন (কমিনিউকেবল ডিজিস কন্ট্রোল, ডিজি হেলথ), প্ল্যাটফর্ম ফোকাল পারসন, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের ফোকাল পারসন, মেডিকেল শিক্ষার্থী ও সকল ভলান্টিয়ার এর মাধ্যমে ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সমন্বয় করা হয়।

ক্যাম্পেইনে মূলত শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য, স্কুল কলেজে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ মূলক পরামর্শ বার্তা দেয়া হয়। উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং প্ল্যাটফর্ম ফোকাল পারসন উম্মে সিনথিয়া জানান, অনেক রোদের মধ্যেও উত্তরার সব গুলো স্কুলে গিয়ে শিশু কিশোরদের সাথে কথা বলেছি। ঢাকার বর্তমান পরিস্থিতিতে নিজের দায়বদ্ধ থেকেই এই ক্যাম্পেইনে ভলান্টিয়ারিং করেছি। এত পরিশ্রমের পর দিন শেষে একটা প্রত্যাশা ভাল কিছু হোক।

উওরা আধুনিক মেডিকেল কলেজের কামরুজ্জামান চৌধুরী প্লাটফর্মকে বলেন, আমরা শুধু স্কুল কলেজেই না, দোকানদার, পথচারী, ডাব ওয়ালা সকল শ্রেনীর মানুষের সাথে কথা বলেছি।

প্রতি মেডিকেল কলেজের আশে পাশের স্কুল কলেজ অনুসারে পুরো ঢাকা শহরকে ভাগ করে ক্যাম্পেইন পালন করা হয়৷ টিম টিম বিভক্ত হয়ে প্রতি ভিন্ন ভিন্ন স্কুলে যায়।
এর মাধ্যমে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রতিরোধ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের অবহিত করেন এবং বাসাতেই এই তথ্য পৌছে দেয়ার অনুরোধ জানান।

উল্লেখ্য, গতবছর স্বাস্থ্য অধিদপ্তর ও প্ল্যাটফর্মের উদ্যোগে সফল ভাবে চিকুনগুনিয়া সচেতনতা এবং সারা ঢাকা ব্যাপী মশার আবাসস্থল ধ্বংস করা হয়, চিকুনগুনিয়া নিয়ন্ত্রনে যার অবদান অপরসীম।

সচেতনতা কার্যক্রম এর প্ল্যাটফর্ম এর নির্বাহী অফিসার ডা. ফয়সাল বিন সালাহ নাহিদ জানান, আমরা ঢাকার বাইরেও পরবর্তীতে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করবো। গাজীপুরেও দিয়েছি আমরা উদ্যোগ নিয়েছি। চট্টগ্রামেও স্ব-উদ্যোগে কার্যক্রমের পরিকল্পনা নেয়া হয়েছে।

ডেঙ্গু সচেতনতা কার্যক্রম নিয়ে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ডা. আহমেদুল হক কিরন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে স্বল্প সময়ের প্রস্তুতিতে সমগ্র ঢাকা ব্যাপী কার্যক্রম পরিচালনা করেছি। তবে, ভলান্টিয়ার হিসেবে আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি চিকিৎসক ও মেডিকেল স্টুডেন্টদের এই উদ্যোগে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও দেশের যেকোন বিপর্যয়ে মেডিকেল শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেন। তার অনুরোধ এইদেশের স্বাস্থ্য খাতে বরাবরের মতই চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবদান যেন মূল্যায়ন করা হয়।

ছবিতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন:

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।