বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা কিট লইয়া বাহাস: ডা. বে-নজির আহমেদ

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ এপ্রিল ২০২০, সোমবার:

ডা. বে-নজির আহমেদ

গণস্বাস্থ্যের কিট ব্যবহারের পক্ষে বিপক্ষে বেশ শক্ত গ্রুপ লক্ষ্য করা যাইতেছে। একদল এই কিটের প্রবল সমর্থক এবং সরকার ইহাকে যথাযথ গুরুত্ব দিতেছে না বলিয়া তুলেধুনো করিতেছে, অন্যদল ইহার ঘোর বিরোধী এবং বৈজ্ঞানিক প্রমাণ সহ ইহার অকার্যকারিতা প্রমাণে বদ্ধপরিকর। এমনকি বিজ্ঞান ল্যাব হইয়া ইহার রাজনৈতিক আনুগত্য লইয়াও বাদানুবাদ চলিতেছে। পঁচিশ বছরের অধিককাল ল্যাব মেডিসিন লইয়া কাজ করিতেছি; পড়াইয়াছি, পড়িয়াছি, গবেষণা করিয়াছি, প্রয়োগ করিয়াছি, ল্যাবরেটরি রিপোর্ট করিয়াছি। তাহার পরেও করোনা পরীক্ষা লইয়া যে ব্যাপক আলোচনা সমালোচনার কালবৈশাখী চলিতেছে, তাহাতে বৃক্ষ শাখা প্রশাখা পত্রপল্লবের আড়ালে লুকাইয়া থাকিতেই নিরাপদ বোধ করিতেছিলাম। কি বলিতে কি বলিয়া ফেলি, শেষে লোটা কম্বল ফেলিয়া পলাইতে হয়। তবে শেষ পর্যন্ত কিছু সুহৃদ আর নিজের আবেগের কাছে লোটা কম্বল হেফাজতে রাখিয়া কম্পিত হৃদয়ে কিছু লিপিবদ্ধ করিবার মনস্থ করিলাম।

করোনা রোগ শনাক্তকরণ দুইভাবে হইতে পারে: প্রত্যক্ষভাবে এবং পরোক্ষ ভাবে। পিসিআর একটি প্রত্যক্ষ পদ্ধতি, যাহাতে সরাসরি ভাইরাসটি প্রত্যক্ষ করা না গেলেও ইহার নিউক্লিক এসিড পিসিআর মেশিনের মাধ্যমে বহু সংখ্যায় বৃদ্ধি করিয়া নিদর্শন করা যায়। করোনা সংক্রমন শনাক্তে এক অর্থে ইহার চাইতে সুদক্ষ পদ্ধতি আর নাই। তবে প্রযুক্তি যত উন্নত আর উত্তম হউক না কেন, টাইটানিক জাহাজ যেরূপ কোনদিনও নিমজ্জিত হইবে না বলিয়া দাবির বিপরীতে প্রথম যাত্রায়ই তলাইয়া যায়, সেই রূপ না হইলেও এই পিসিআর মেশিন পরীক্ষাতেও ভ্রম হইতে পারে। কোম্পানী ভেদে একদিকে যেইরূপ অধম মধ্যম উত্তম পিসিআর মেশিন আছে, সেইরূপ ইহার কিটের উত্তম অধম প্রকারভেদ আছে। বিশেষত করোনা সনাক্তে যে প্রাইমার বা ছাঁচটি খুবই গুরুত্বপূর্ণ; ইহা যুৎসই না হইলে শনাক্তের হার কমিয়া যাইবে, ভুল শনাক্তের হার বাড়িয়া যাইবে। ইহা ছাড়া সঠিক বা শ্রেয়তর নমুনার বিষয়টিও আছে; শ্বাসনালীর গভীর হইতে সংগৃহীত নমুনায় যেরূপ বেশী হারে পাইবার সম্ভাবনা, নাক বা মুখ হইতে সংগৃহীত নমুনায় তাহার চাইতে শনাক্তের হার কম হইবে। Man behind the machine সর্বোপরি নির্ধারক ভূমিকা পালন করিবে, প্রশিক্ষিত প্রযুক্তিবিদ ব্যতিরেকে সকলই ভন্ডুল।

করোনার অপ্রত্যক্ষ পরীক্ষা হইতেছে, এন্টিবডি পরীক্ষা; যাহা সংক্রমনের কারণে শরীর তৈয়ার করিয়া থাকে। গড়ে এই এন্টিবডি তৈয়ার হইতে এক সপ্তাহ লাগে এবং এন্টিবডি উৎপাদনের মাত্রা ও পরীক্ষা পদ্ধতির উপর নির্ভর করিয়া সনাক্তের সময় ও হার নির্ধারিত হইয়া থাকে। খুনের প্রত্যক্ষ স্বাক্ষী থাকিলে যেইরূপ বিচারকের রায় দেয়া সহজ হয়, আর অপ্রত্যক্ষ নিদর্শনে আসামী নির্দোষ বা লঘু শাস্তি পায়, অপ্রত্যক্ষ এন্টিবডি টেস্টের অবস্থাও তদ্রূপ। ইহার সাক্ষ্য প্রত্যক্ষ পদ্ধতি পিসিআরের চাইতে কম। এন্টিবডি শনাক্তে কোম্পানিসমূহ এন্টিজেন তৈয়ার করিয়া থাকেন এবং তাহার মানের উপর রোগ শনাক্তের হার ও মান নির্ভর করে। এন্টিবডি শনাক্তের বহুত পদ্ধতি আছে, তাহাদের মধ্যে Immuno Chromatography Test (ICT) বা সহজ ভাবে যাহাকে আমরা Rapid Diagnostic Test (RDT) বা রেপিড টেস্ট বলা হইয়া থাকে। স্ট্রিট পদ্ধতি দ্বারা ইহা করা হয় বলিয়া ইহা স্ট্রিপ টেস্ট রূপেও পরিচিত। এন্টিবডি টেস্ট দেরীতে রোগ শনাক্ত করিতে পারে এবং ইহার শনাক্তের হারও কম বলিয়া, বহু দেশ রেপিড টেস্টের উপর ভরসা করিতে পারিতেছে না।

যতটুকু সমঝাইতে পারিয়াছি মিডিয়া রিপোর্ট হইতে, গণস্বাস্থ্য প্রস্তুতকৃত পদ্ধতিটি এন্টিবডি সনাক্তকরণ একটি পদ্ধতি হইতে পারে। ইহা আহামরি কোন আবিষ্কার নহে, দুনিয়ার লক্ষ লক্ষ কোম্পানী এইরূপ টেস্ট হর হামেশা বানাইয়া থাকে। তবে দেশের একটি কোম্পানী করোনার এই দুর্যোগে যে এই পরীক্ষাটি দেশেই বানাইতে উদ্যোগ গ্রহন করিয়াছে, তাহাতে আমাদিগকে সর্বাত্নক সমর্থন ও সহযোগিতা করা আবশ্যক। কিছু দুর্বলতা থাকিলেও তাহার উন্নয়নে সহায়তা দেওয়া এবং তাহা ব্যবহারের ক্ষেত্র নির্ধারণ আবশ্যক। পক্ষে বিপক্ষে না যাইয়া, নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি লইয়া আগাইয়া আসা উচিত। বর্তমান পেরে পাটে আমাদের মূলত: পিসিআরের উপর নির্ভর করিতে হইবে, পাশাপাশি অন্যান্য পরীক্ষা প্রচলনের জন্য সবকটা জানালা খোলা রাখিতে হবে।

পুনশ্চ: এই লেখা লিখিবার পর শুনিলাম গণস্বাস্থ্য এন্টিজেন ডিটেকশনের কিটও তৈরী করেছে, সেক্ষেত্রে তাদের তৈরী দুইটি কিটের কার্যক্ষেত্র বৃদ্ধি হইবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।