মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রাস্তায় অজ্ঞান কিশোর, করোনা আতংকে সাহায্য করছিল না কেউ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুন ২০২০, ৪:১৮ · ২ মিনিটে পড়ুন
রাস্তায় অজ্ঞান কিশোর, করোনা আতংকে সাহায্য করছিল না কেউ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন, ২০২০, সোমবার

করোনার এ সময়ে প্রতিনিয়ত  নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষ প্রমাণ করছে মানবিকতা আজ ও বেঁচে আছে। করোনার ভয় মানবিকতা কে হারাতে পারে নি।

রবিবার দুপুরে মুগদা হাসপাতালে করোনা টেস্ট করাতে আসা ব্যক্তিদের ভীড়ের ছবি তুলতে এসেছিলেন দুই ফটো সাংবাদিক। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ফটো সাংবাদিক রুবেল রশিদ এবং ইংরেজি দৈনিক নিউ এইজের ফটো সাংবাদিক সৌরভ লস্কর। কিন্তু এসে যা দেখলেন তাতে তারা হতবাক হয়ে গেলেন। হাসপাতালের সামনে প্রখর রোদের মধ্যে একটি ছেলে বেহুশ হয়ে পড়ে থাকলেও করোনা আতঙ্কে কেউ তাকে উদ্ধারের জন্য কাছে যায়নি।

সাংবাদিক রুবেল রশিদের মন মানলো না। পেশার কথা ভুলে গিয়ে একজন মানবিক মানুষ হিসেবে এগিয়ে গেলেন। দেখলেন ছেলেটি জীবিত আছে। একটু পানি পান করাতেই সে জ্ঞান ফিরে পায়। পরে তার মাথায় পানি ঢালেন তিনি।

ছেলেটি জানান, তার নাম আল আমিন। রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার এলাকায় তার চায়ের দোকান আছে। কয়েকদিন থেকে সর্দি-জ্বরে ভুগছেন। তাই বোনকে নিয়ে মুগদা হাসপাতালে করোনার নমুনা দিতে এসেছিলেন। জানা যায়, ছেলেটির লাইনে দাঁড়ানো অবস্থায় মাটিতে পড়ে গেলে করোনার ভয়ে নিজের বোনটিও তাকে ছেড়ে চলে যায়।

ফটো সাংবাদিক  জানান,

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’

– এ কথাটি যেন করোনার এই সময়ে মানুষ ভুলে যাচ্ছে। ফটো সাংবাদিকের কাজ ছবি তোলা। পেশার বাইরে গিয়ে সাংবাদিক রুবেল রশিদ যেটা করেছে সেটা মানবিকতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।