বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সফল যারা কেমন তারা: করোনা মোকাবেলায় সফল দেশগুলির গল্প- প্রসঙ্গ ভিয়েতনাম

প্ল্যাটফর্ম নিউজ, ০১ মে ২০২০, শুক্রবার:

ডা. আসগর হোসেন

আমেরিকা, ইটালী, বৃটেন ও ফ্রান্সের মতো দেশ যেখানে করোনার তান্ডবে নাস্তানাবুদ সেখানে বেশ কিছু দেশ দেখিয়েছে উল্লেখযোগ্য সাফল্য৷ সেই সব দেশের বিশেষত্ব কি ছিল? ওই সব দেশ থেকে আমাদের কী কিছু শেখার আছে? আসুন দেখে নেই৷ প্রথমেই ঘুরে আসি ভিয়েতনাম৷

পটভূমি:

৭০ এর দশকে শেষ হওয়া, আমেরিকার বিরুদ্ধে চলা ২০ বছরের যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ভিয়েতনামের উত্তরণ ছিল রুপকথার মতো৷ শিক্ষা-গবেষণা, কৃষি ও শিল্পে আজ তারা সারা বিশ্বের অনুকরণীয়৷ আর করোনা মোকাবেলায় তাদের সফলতা কল্পনাকেও হার মানিয়েছে৷ ১০ কোটি লোকের এই তৃতীয় বিশ্বের দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মাত্র ২৭০ জন৷ এর মধ্যে ২২৪ জন সম্পুর্ণ সুস্থ হয়েছেন৷ করোনায় মৃত্যু সংখ্যা শুণ্য৷ এ পর্যন্ত সেখানে প্রায় আড়াই লক্ষ লোকের ‘করোনা টেস্ট’ করা হয়েছে এবং তা সম্পন্ন করা হয়েছে তাদের নিজস্ব ‘টেস্ট-কিট’ দিয়েই৷ এই আড়াই লক্ষ পরীক্ষার মধ্যে প্রতি ৭৯১ জনে মাত্র একজন পজিটিভ পাওয়া গিয়েছে যা কিনা সারা পৃথিবীতে বিরল একটা দৃষ্টান্ত৷ এখন সারা পৃথিবীর দৃষ্টি ভিয়েতনামের দিকে- তারা জানতে চাচ্ছে কি করে এই অসম্ভব কে সম্ভব করা হয়েছে৷

ভিয়েতনামের গৃহীত ব্যবস্থা :

১. জানুয়ারীর মাঝামাঝি ভিয়েতনামে সর্বপ্রথম ২ জন করোনা রোগী ধরা পড়ে৷ এরপর ২৩ শে জানুয়ারী তারিখে চিনের উহান থেকে আসা সমস্ত ফ্লাইট বন্ধ করে দেয়া হয়৷ চিনের সাথে ১৪০০ কি.মি. স্থল বর্ডার বন্ধ করে দেয়া হয়৷ এই সময়ে করোনা প্রতিরোধকল্পে বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং ২২শে জানুয়ারী থেকে ২ রা ফেব্রয়ারীর মধ্যে সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সমস্ত প্রস্তুতি শেষ হয়৷

গৃহীত কর্মপরিকল্পনার অনুষদগুলি ছিল:

ক) করোনা প্রতিরোধে ডাক্তার ও জনগনের জন্য বিস্তারিত গাইডলাইন/নির্দেশনা প্রণয়ন।

খ) Mass testing for Early Detection of Cases.

গ) Strict Isolation and treatment of the cases.

ঘ) সমগ্র দেশের জেলা গুলিকে উচ্চ-ঝুঁকি, মধ্যম-ঝুঁকি ও নিম্ন-ঝুঁকি এই তিন ভাবে চিহ্নিত করে প্রতি এলাকার জন্য উপযোগী ভিন্নমাত্রার সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ ৷

ঙ) Mobilisation of National Resources for Extinguishing the Corona Pandemic.

২. জাতিগতভাবে ভিয়েতনামীরা সু-শৃংখল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ এছাড়া তারা পরিস্কার পরিচ্ছন্নতাবোধ সম্পন্ন৷ এতদসত্বেও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে অধিকতর সতর্কতা জারি করা হয়৷ রাস্তায় থুথু ফেলা শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হয়৷ সমস্ত হ্যানয় শহরকে এ্যান্টিসেপটিক দিয়ে নিয়মিত পরিস্কার করা হয় ও পাবলিক ট্রান্সপোর্ট সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে জীবানুনাশক ছিটানো হয়৷ জনগন সরকারের নির্দেশ মেনে চলে ও দায়িত্ববোধের পরিচয় দেয়৷

৩. Social Distancing সহ অন্যান্য প্রয়োজনীয় সরকারী নির্দেশনা প্রতিদিন Message আকারে মোবাইলের মাধ্যমে জনগনকে জানানো হয়৷ Social Distancing কার্যক্রমের অংশ হিসাবে Vending Machine এর সাহায্যে জনগনের জন্য চাউল সরবরাহের ব্যবস্থা করা হয়৷

৪. আগেভাগেই দেশীয় গার্মেন্টস ফ্যাক্টরীতে ব্যাপকভাবে মাস্ক ও PPE উৎপাদন করা হয়৷ তার পরিমাণ এত বেশী ছিল যে, যেখানে পৃথিবীর প্রতিটি দেশে মাস্ক ও PPE সংকটে ছিল সেখানে তারা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে৷

৫. ভিয়েতনাম মিলিটারী মেডিক্যাল ইউনিভার্সিটি নিজস্ব প্রযুক্তিতে টেস্ট কিট উদ্ভাবন করে যা এক ঘন্টায় রিপোর্ট দিতে সক্ষম৷ সরকার দ্রুততম সময়ে সেই কিটের লাইসেন্স প্রদান করে ও ব্যাপক ভাবে সারা দেশে এই কিট দিয়ে পরীক্ষা করা হয়৷ মার্চ নাগাদ সারা দেশে ১২২ টি কেন্দ্রে বিনামুল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয় ৷ এখন এই কিট তারা বানিজ্যিকভাবে উৎপাদন করে বিদেশে রপ্তানী করছে ৷

৬. সারা দেশে করোনা চিকিৎসা ফ্রি করে দেয়া হয়৷

৭. সমস্ত হোটেলে বা অফিসে ঢোকার সময় বা পাবলিক ট্রান্সপোর্টে চলাচলের সময় করোনা পরীক্ষা রিপোর্ট দেখানো বাধ্যতামুলক করা হয়৷

৮. করোনা চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল ২২ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারীর মধ্যে প্রস্তুত করা হয়৷ এই সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমান ICU বেড ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়৷

৯. কোন ভাবেই যেন বিদেশ থেকে আসা করোনা আক্রান্ত ব্যক্তি শহরে বা দেশে ছড়িয়ে পড়তে না পারে এ লক্ষ্যে হ্যানয় এয়ারপোর্টের ভিতরেই ২রা ফেব্রুয়ারীর মধ্যে কোয়ারান্টাইন সেন্টার স্থাপন করা হয়৷ সেখানে প্রায় এক লক্ষ লোককে কোয়ারান্টাইনে রাখা হয়৷ কোয়ারান্টাইনে থাকা লোকদেরকে প্রয়োজনে ৩ বার পর্যন্ত পরীক্ষা করে বিপদমুক্ত কিনা তা নিশ্চিত করা হয়৷ যত উঁচু পর্যায়ের কর্মকর্তা হোন না কেন – এই কোয়ারান্টাইন থেকে কারোর মুক্তি ছিলনা৷ মিলিটারী এই কোয়ারান্টাইন সেন্টার পরিচালনার দায়ীত্ব পায়৷

১০. পর্যাপ্ত ডাক্তার নার্স সমন্বয়ে প্রশিক্ষিত মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়৷ প্রত্যেক স্বাস্থ্য কর্মীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত রাখা হয় এবং ১ দিন পর পর প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য করোনার পরীক্ষা বাধ্যতামুলক করা হয়৷

১১. সমস্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি ও পর্যালোচনা (Audit) করা হয়৷ জনগনের মতামত নেয়া হয় ও তাদেরকে সম্পৃক্ত করা হয়৷

উপসংহার:

করোনা মোকাবেলায় ভিয়েতনাম সরকার জনগনও দেশের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধ (Commitment and Dedication) এর চূড়ান্ত এক নমুনা দেখিয়েছেন৷ প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন৷ আর জনগনও সরকারের সদিচ্ছার প্রতি আস্থাবান হবার কারণেই যথেষ্ট দায়ীত্ববোধের পরিচয় দিয়েছেন৷

সময়োপযোগী পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও তাদের মধ্যে যথাযথ সমন্বয় সাধনই ছিল ভিয়েতনাম সরকারের সফলতার মূলমন্ত্র৷

ওয়ার্ল্ড ব্যাংকের ভাষ্যমতে, সফলভাবে করোনা সংকট মোকাবেলা করার কারণে, করোনা উত্তর পৃথিবীর অর্থনৈতিক মন্দার আঘাত ভিয়েতনামে তত বেশী অনুভুত হবেনা৷ ভিয়েতনামের দৃষ্টান্ত থেকে সারা পৃথিবীর অনেক কিছু শেখার আছে৷

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।