মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ১:১২ · ২ মিনিটে পড়ুন
সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ ডিসেম্বর, ২০২০, বুধবার

আজ, ২ ডিসেম্বর ইং তারিখ বুধবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী” ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে। রক্ত দানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ, মরণোত্তর চক্ষুদান, টিকাদান কর্মসূচি, থ্যালাসেমিয়া প্রকল্পের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সেসময় থেকেই সফলতার সাথে উৎসাহ প্রদান করে আসছে সংগঠনটি। প্রারম্ভিকভাবে ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে বাংলাদেশের প্রধান শহরগুলোতে এবং দেশের ২৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সন্ধানীর কার্যক্রম পরিচালিত হচ্ছে যার মধ্যে অন্যতম হলো সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।

আজ, ২ ডিসেম্বর ২০২০, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভকামনা জানিয়ে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা ডা. মুহাম্মাদ ইরফানুল আলম বলেন,

“শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করছি সন্ধানী চমেক ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি কবিরুল ইসলাম ডাবলু ও সাধারণ সম্পাদক তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল সহ সকল প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সকল উপদেষ্টাবৃন্দসহ অতীত ও বর্তমানের সকল অগ্রজ ও অনুজ সন্ধানীয়ানদের। সন্ধানী পরিবার এভাবে বাড়তে থাকুক আমাদের ভালোবাসায়। গৌরবময় অতীতের অনুপ্রেরণার অনুরণন উঠুক আগামীর সম্ভাবনা ও সাফল্যে। “জয় হোক সন্ধানীর, জয় হোক মানবতার, ভ্রাতৃত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে”।

উল্লেখ্য, ১৯৮২ সালে ২রা ডিসেম্বর সন্ধানী চমেক ইউনিটের কার্যক্রম শুরু হয় যেখানে, প্রথম স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন শিরিনাজ বেগম স্বাতী। বর্তমানে ইউনিটটির রয়েছে নিজস্ব কার্যালয় এবং অফিসিয়াল ওয়েবসাইট https://sandhanicmcu.org/amader-kotha/

সম্প্রতি, ২০১৯-২০ সেশনে মানবসেবায় তার গৌরবময় অবদানের জন্য “অমর একুশে স্মারক সম্মাননা” পদকে ভূষিত হয়েছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।