মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের কর্মপরিবেশে আমূল পরিবর্তন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ ডিসেম্বর ২০২০, ৪:০৯ · ২ মিনিটে পড়ুন
ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের কর্মপরিবেশে আমূল পরিবর্তন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার 

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার বিশেষায়িত ও সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী মোশতাক হোসেন দায়িত্ব নেয়ার পর থেকে হাসপাতালের কর্মপরিবেশের আমূল পরিবর্তন লক্ষ্যে করা যায়।

গত এক মাসের (নভেম্বর ২০২০) কর্মযজ্ঞ থেকে দেখা যায়, ৭ হাজার ১ জন রোগী কেমোথেরাপি সেবা নিয়েছেন, ৫ হাজার ৮৪০ জন রোগী রেডিয়েশন সেবা নিয়েছেন এবং সার্জারি হয়েছে ১৯৭ জন রোগীর। এছাড়াও আউটডোর এ ২৪ হাজার ৯৪১ জন রোগী এসেছে। ইমারজেন্সি বিভাগে ভর্তি হয় ৮৯০ জন। গত এক মাসে সর্বমোট ৪৭ হাজার ৪৪৫ জন রোগীকে সেবা দিয়েছে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল। এছাড়াও হাসপাতালের প্যাথলজি বিভাগে ৯ হাজার ২১৩ জন রোগীর প্যাথলজিক্যাল পরীক্ষা- নিরীক্ষা সম্পন্ন হয়।

ছবিঃ নভেম্বর ২০২০ এর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর রোগী গণনা তালিকা

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র “ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল”। যা বহুমাত্রিক ক্যান্সার রোগী চিকিৎসার কাজে নিয়োজিত। ২০১৫ সালের এপ্রিলে হাসপাতালের মোট শয্যা ৩০০ টি করা হয় যেখানে রয়েছে ৯ টি ওয়ার্ড এবং ৩০টি কেবিন। স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা দিতে এটি গড়ে তোলা হয় এই হাসপাতাল।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।